32.2 C
Kolkata

ডায়মন্ড হারবারে ৪ বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা, জানালেন বিশেষ পর্যবেক্ষক

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে শেষ হয়ে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ৪ মে প্রকাশিত হবে ফলাফল। এর মধ্যেই জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারের (Diamond Harbour) চারটি কেন্দ্রে পুনর্নির্বাচনের (Re-polling) সম্ভাবনা রয়েছে। সব রিপোর্ট শনিবার কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক।

ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের চারটি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি বলেন, সংশ্লিষ্ট বুথগুলিতে রিপোলের সুপারিশ করেছেন অবজারভার এবং রিটার্নিং অফিসার। বিষয়টি নির্বাচন কমিশনের (Election Commission) কাছে পাঠানো হবে।

আরও খবর : জেনারেটর থাকা সত্ত্বেও কেন দীর্ঘক্ষণ সিসিটিভি ক্যামেরা বন্ধ? প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী

সুব্রত গুপ্ত জানান, ফলতা এবং মগরাহাট পশ্চিমের কয়েকটি এলাকায় এখনও স্ক্রুটিনির কাজ সম্পূর্ণ হয়নি। রাতভর সেই প্রক্রিয়া চলবে। বিশেষ পর্যবেক্ষকের কথায়, “ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে, সেগুলিও গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে।”

তিনি আরও জানান, সমস্ত রিপোর্ট আগামীকাল সকালের মধ্যেই নির্বাচন কমিশনের (Election Commission) কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে প্রশাসন সূত্রে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This