9.2 C
New York

বিয়ের আনন্দে ডিজের দাপট! মৃত্যু ১৪০টি মুরগির

Must Read

ওয়েব ডেস্ক : একদিকে সবাই মেতে বিয়ের আনন্দে। তার জন্য তারস্বরে বাজছিল কান ফাটানো ডিজের (DJ) আওয়াজ। আর সেই আওয়াজের জেরেই মৃত্যু হল ১৪০টি মুরগির (Hen)। এমনই নাকি একটি ঘটনা ঘটে গিয়েছে উত্তরপ্রদেশের সুলতানপুরে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, এমন ঘটনা নাকি ঘটেছে গত ২৫ এপ্রিল। উত্তরপ্রদেশের (Uttarpradesh) সুলতানপুরের বলদিরাই থানার অন্তর্গত দারিয়াপুর গ্রামে এমনটা ঘটেছে বলে খবর। সেদিন পাশের গ্রামে চলছিল একটি বিয়ের অনুষ্ঠান। তার জন্য বেরিয়েছিল শোভাযাত্রা। তা প্রবেশ করেছিল দারিয়াপুর গ্রামে। এর পর তা পৌঁছেছিল খামারের কাছে।

আরও খবর : প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরুতে দেওয়াল চাপা পড়ে মৃত শিশু সহ ৭, মধ্যপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ১২ জনের

এ নিয়ে খামারের মালিকের দাবি, ডিজের দাপটে টেকা দায় হয়ে গিয়েছিল। তাতে ভয় পেয়ে একসঙ্গে ১৪০টি মুরগির মৃত্যু হয়েছে। এর পরেই তিনি এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে খবর।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর ডিজে অপারেটরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। তবে মুরগিগুলোর কীভাবে মৃত্যু হয়েছে, তা নির্ধারণ করা হচ্ছে। মাত্রাছাড়া শব্দের কারণে প্রাণ হারিয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

শ্রমিক দিবসে চলবে কম মেট্রো, শুরু ও শেষ পরিষেবা কখন?

ওয়েব ডেস্ক : শুক্রবার ১ মে। অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Workers Day)। একইদিনে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। ফলে বেশ...

More Articles Like This