9 C
New York

ত্রিস্তরীয় নিরাপত্তায় ‘স্ট্রং রুম’, ওয়েবকাস্টে নজর তৃণমূল কর্মীদের

Must Read

কলকাতা: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৈরি স্ট্রং রুম (Strong Room) ঘিরে কড়া নিরাপত্তা। ইভিএম (EVM) রাখার এই কেন্দ্রটি কার্যত দুর্গে পরিণত হয়েছে ত্রিস্তরীয় বেষ্টনীতে। বাইরে দু’স্তরে মোতায়েন রাজ্য পুলিশ, আর মূল গেটের ভিতরে দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক না রাখারই বার্তা প্রশাসনের।

স্ট্রং রুমের ভিতরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। ইভিএম যেখানে সংরক্ষিত, সেই অংশের লাইভ ফুটেজ বাইরে মনিটরে দেখানো হচ্ছে। ফলে বাইরে বসেই নজর রাখা যাচ্ছে ভিতরের নড়াচড়ার উপর।

আরও পড়ুন: আইসিএসই-আইএসসি ফলপ্রকাশ ২০২৬: পাশের হারে নজির, ফের এগিয়ে বাংলার মেয়েরা

বুধবার ইভিএম পৌঁছানোর পর থেকেই সেই মনিটরের সামনে ভিড় জমাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, ভোটের স্বচ্ছতা বজায় রাখতেই এই নজরদারি। যদিও অন্য কোনও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের সেখানে তেমনভাবে দেখা যায়নি।

দলীয় সূত্রে খবর, উপরমহলের নির্দেশেই কর্মীরা পালা করে এখানে অবস্থান করবেন। আগামী ৪ মে গণনার দিন পর্যন্ত এই নজরদারি জারি থাকবে বলেও জানানো হয়েছে। এক তৃণমূল কর্মীর কথায়, “স্ট্রং রুমে ইভিএম সুরক্ষিত আছে কি না, সেটা নিজের চোখে দেখেই নিশ্চিত থাকতে চাই।” সব মিলিয়ে ভোট-পরবর্তী সময়ে স্ট্রং রুম ঘিরে নজরদারি ও রাজনৈতিক উপস্থিতি, দুই মিলিয়ে উত্তাপ বজায় রয়েছে এলাকাজুড়ে।

Latest News

মন্নতের সামনে গৃহহীন ভক্ত, এগিয়ে এলেন শাহরুখ

ওয়েব ডেস্ক: পর্দার বাইরেও তিনি ‘সুপারস্টার’। শাহরুখ খানকে (Shahrukh Khan) নিয়ে এমন মন্তব্য নতুন নয়। তবে সময় যত গড়ায়,...

More Articles Like This