মে দিবস, বুদ্ধ পূর্ণিমার জন্য একদিন ছুটি ঘোষণা, ক্ষোভে ফুঁসছে আলিপুরদুয়ারের চা শ্রমিকেরা 

Must Read

ওয়েবডেস্ক-  একই দিনে দুই গুরুত্বপূর্ণ উৎসব পড়লেও ছুটি মাত্র একদিন ঘোষণা করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার (Alipurduar)  জেলার কালচিনি (Kalchini)  ব্লকের চুয়াপাড়া চা বাগান। এই ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ চা শ্রমিকরা (Tea Worker) কাজ বন্ধ রেখে বাগান ম্যানেজার কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন।

জানা গেছে, আগামী ১ মে একই দিনে পালিত হবে মে দিবস (May Day)  এবং বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima), দুটি গুরুত্বপূর্ণ দিন। প্রথমে বাগান কর্তৃপক্ষের তরফে দুই দিনের ছুটির নোটিস জারি করা হয়, যা নিয়ে শ্রমিকদের মধ্যে সন্তোষ ছিল। কিন্তু পরে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত বদলে মাত্র একদিন ছুটি দেওয়ার নতুন নোটিস জারি করা হয়। এই সিদ্ধান্তেই চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।

শ্রমিকদের অভিযোগ, আগে দুই দিনের ছুটি ঘোষণা করে পরে তা কমিয়ে দেওয়া তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। উপরন্তু, এই বিষয়ে তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। এর প্রতিবাদেই এদিন সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। বাগান ম্যানেজারের অফিসের সামনে ধর্নায় বসে স্লোগান তুলতে থাকেন তারা।

আরও পড়ুন-  ডিসি-আরসি সেন্টারে ইভিএম বদল হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থী’র

এই প্রসঙ্গে বিজেপি শ্রমিক সংগঠন বিটিডব্লিউইউ-র নেতা বিক্রম বিশ্বকর্মা বলেন, “যখন আগে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল, তখন সেটাই বজায় রাখতে হবে। একদিনের ছুটি আমরা মানি না।”

অন্যদিকে, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতা মহেন্দ্র থাপা জানান, “২৭ তারিখে দুই দিনের ছুটির নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ তা বদলে একদিন করা হয়েছে। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করলেও তারা জানায়, আপাতত একদিনই ছুটি হবে।”

তিনি আরও জানান, বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

 

এদিকে, বাগান কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This