9.8 C
New York

বারুইপুর পূর্বে ভোটের কাউন্টডাউন! কৃষাণ মান্ডি থেকে বুথমুখী কর্মীরা

Must Read

কলকাতা: শেষ দফার ভোটের আগে চূড়ান্ত প্রস্তুতিতে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র (West Bengal Assembly Election 2026)। মঙ্গলবার সকাল থেকেই কৃষাণ মান্ডি প্রাঙ্গণে চোখে পড়েছে ব্যস্ততার ছবি। এই কেন্দ্রের ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার (DCRC-ডিসিআরসি) থেকে একে একে বুথমুখী হচ্ছেন ভোটকর্মীরা। কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম (EVM), ভিভিপ্যাট-সহ যাবতীয় নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা।

মোট ২৯৫টি বুথ রয়েছে বারুইপুর পূর্ব কেন্দ্রে। তার মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে ৮৫টি ‘অল-উইমেন’ বুথ। মহিলা ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং নারীশক্তিকে সামনে আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন। এই বুথগুলিতে সম্পূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন মহিলা ভোটকর্মীরাই।

আরও পড়ুন: ভোটের আগে হাইকোর্টে আরাবুল ইসলাম, হামলার অভিযোগে গ্রেফতারের দাবি

কৃষাণ মান্ডিকেই এ বারের নির্বাচনে মূল ডিসিআরসি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সকাল থেকেই সেখানে লম্বা লাইন, কেউ ইভিএম নিচ্ছেন, কেউ প্রয়োজনীয় নথি যাচাই করছেন। গোটা প্রক্রিয়াই চলছে নির্দিষ্ট বিধি মেনে, পর্যবেক্ষকদের কড়া নজরদারিতে।

ভোটকর্মীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থাও করেছে জেলা প্রশাসন। বাস, ছোট গাড়ি, সব মিলিয়ে ধাপে ধাপে কর্মীদের বুথে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, নিরাপত্তার প্রশ্নে কোনও খামতি রাখতে নারাজ কমিশন। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তৎপরতায় গোটা এলাকা কার্যত নিরাপত্তার বলয়ে মোড়া।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ ভোটারদের সুবিধার্থে একাধিক হেল্প ডেস্কও খোলা হবে। বিশেষত মহিলা বুথগুলিতে অতিরিক্ত সহায়তার ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বারুইপুর পূর্বে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।

Latest News

‘সিংহম’ অজয় পাল শর্মাকে অসহযোগিতা! ভোটের ১২ ঘন্টা আগে ফলতার জয়েন্ট-বিডিওকে সরাল কমিশন

ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের (Assembly Election 2026) আর মাত্র ১২ ঘণ্টা আগে ফের চর্চায় দক্ষিণ ২৪ পরগনা জেলার...

More Articles Like This