ওয়েবডেস্ক- রাজ্যের দ্বিতীয় দফা (Second Phase) বিধানসভা নির্বাচনের (2026 Assembly Election) প্রাক্কালে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কাটোয়ায় (Katwa) পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল (State Chief Electoral Officer (CEO) Manoj Agarwal) । কাটোয়ার হেলিপ্যাডে নামার পর তিনি সরাসরি পানুহাট এলাকায় যান এবং সেখানকার একাধিক বুথের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পানুহাট এলাকায় ছাপ্পা ভোট এবং ব্যালট পেপার নষ্ট করার গুরুতর অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতেই এবারের ভোটের আগে বিশেষ নজর দেওয়া হচ্ছে ওই এলাকায়। পানুহাট পরিদর্শনের পর সিইও আকাইহাট এলাকাতেও যান, যেখানে অতীতেও একই ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছিল।
এলাকা ঘুরে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তারা যেন সকাল সকাল নিজের উপর নিজে দেয়। এবং মোটরসাইকেল বাহিনী ও এলাকার দাদারা কোন শাশানে দিচ্ছে কিনা সে খোঁজ নেন। এবং সাধারণ মানুষদের আশ্বস্ত করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল জানান, “যে সমস্ত অভিযোগ উঠেছে, সেগুলি পুলিশ অবজার্ভার এবং জেলা শাসকের কাছে পৌঁছেছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন- দ্বিতীয় দফার ভোটে কর্মী সঙ্কট!ঘাটতি মেটাতে নতুন নির্দেশিকা জারি কমিশনের
ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি বলেন, আসানসোলের ঘটনাটি প্রাথমিকভাবে ‘রোড রেজ’ বলেই মনে করা হচ্ছে। যদিও তদন্ত চলছে এবং সেটি সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদে যে অশান্তির খবর মিলেছে, সেখানেও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন প্রসঙ্গে সিইও স্পষ্ট করে দেন, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে।
দ্বিতীয় দফার ভোটের আগে সংবেদনশীল এলাকাগুলিতে প্রশাসনের এই সক্রিয় তৎপরতা নিঃসন্দেহে নির্বাচনী নিরাপত্তা জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।
