৭ মিনিট ধরে বন্ধ স্ট্রং রুমের ক্যামেরা! চাঞ্চল্য কোচবিহারে

Must Read

ওয়েব ডেস্ক : শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের প্রস্তুতি চলছে বঙ্গে। এর মাঝেই স্ট্রং রুমে সিসিটিভি ফুটেজ (CCTV footage) নিয়ে বড় অভিযোগ উঠল। বেশ কিছুক্ষণ স্ট্রং রুমের ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের (TMC) তরফে। দাবি করা হয়েছে, যতক্ষণ স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ ছিল, ততক্ষণের ফুটেজ প্রকাশ করতে হবে।

জানা যাচ্ছে, শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে কোচবিহার (Cooch Behar) পলিটেকনিক কলেজ-এর স্ট্রং রুমে। সেখানে সিসিটিভি নিয়ে রহস্যজনক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শনিবার রাতে হঠাৎ করেই স্ট্রং রুমের ৫ নাম্বার ক্যামেরা বন্ধ হয়ে যায়। বারোটা বেজে সাত মিনিটের পর তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।

আরও খবর : বাংলার তিন পড়ুয়াকে চিঠি দিয়ে ধন্যবাদ মোদি’র! কারণ কী?

সূত্রের খবর, দুটি ক্যামেরার স্ক্রিন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ৭ মিনিট ধরে ক্যামেরা বন্ধ ছিল। রাজনৈতিক দলের এজেন্টরা যে মনিটরে নজর রাখছিলেন, সেটি সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তৃণমূল (TMC) নেতা পার্থ প্রতিম রায়। তিনি দাবি করেন, ওই ৭ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। পাশাপাশি, ক্যামেরা সরবরাহকারী সংস্থার মালিকের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

মূলত, একাধিক প্রচার থেকে ইভিএম (EVM) নিয়ে কর্মীদের বার বার সতর্ক থাকার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই কোচবিহার থেকে এমন চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে আগামী ২৯ এপ্রিল, বুধবার রাজ্যে হতে চলেছে দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন। এই দফার ১৪২টি আসনে হবে বিধানসভা ভোট।

দেখুন অন্য খবর :

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This