9 C
New York

‘যমুনায় নৌকাবিহার করে দেখতে পারেন,’ কটাক্ষের সুরে মোদিকে বিশেষ ‘আবদার’ তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে কলকাতায় রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই ভিন্ন এক ভূমিকায় ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ক্যামেরা হাতে প্রকৃতির সৌন্দর্য বন্দি করা তাঁর বহুদিনের শখ, সে কাজিরাঙ্গা হোক বা লাক্ষাদ্বীপ। এবার সেই একই অবতারে মোদিকে দেখা গেল হুগলি নদীর বুকে, নৌকাবিহার করতে করতে ফটোগ্রাফির মুডে।

মোদির গঙ্গাবিহারের এই ছবি সামনে আসতেই তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস (TMC) ইতিমধ্যে কটাক্ষের সুরে মোদির এই গঙ্গা ভ্রমণকে নিশানা করেছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রধানমন্ত্রীক বিঁধল ঘাসফুল শিবির। সেই পোস্টে মোদির গঙ্গায় নৌকাবিহারের ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি এআই ছবি, যেখানে যমুনা নদীর দূষিত জলের মধ্যে প্রধানমন্ত্রীকে নৌকাবিহার করতে দেখা গিয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘যমুনায় এরকম নৌকাবিহার করে দেখতে পারেন মোদিজি!’

আরও পড়ুন: ‘নিজের নামে জ্যান্ত অবস্থায় স্টেডিয়াম!’ উত্তরপাড়ার সভা থেকে মোদিকে ধুয়ে দিলেন মমতা

আসলে যমুনার দূষণ সমস্যাকে তুলে ধরেই এই কটাক্ষ করেছে তৃণমূল। দীর্ঘদিন ধরেই দিল্লির উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর জল দূষণের অভিযোগে খবরের শিরোনামে এসেছে। বিশেষজ্ঞদের মতে, শিল্প বর্জ্য, নর্দমার জল এবং ডিটারজেন্টে থাকা ফসফেটের কারণে নদীর জলে বিষাক্ত ফেনা তৈরি হয়। অনেক সময় নদীর উপর ভেসে থাকা সাদা ফেনা চোখে পড়ে, যা দূষণের মাত্রা স্পষ্ট করে।

বিশেষ করে দিল্লির ওয়াজিরাবাদ ব্যারেজ এলাকায় সাম্প্রতিক সময়ে জলে উচ্চমাত্রার অ্যামোনিয়া পাওয়া গিয়েছে, যা পানীয় জলের মানের উপর সরাসরি প্রভাব ফেলে। তথ্য অনুযায়ী, যমুনার মোট দৈর্ঘ্যের মাত্র ২ শতাংশ দিল্লির মধ্যে দিয়ে প্রবাহিত হলেও, নদীর মোট দূষণের প্রায় ৭৯ শতাংশ এই শহর থেকেই আসে। এই পরিসংখ্যান তুলে ধরেই তৃণমূল তাদের রাজনৈতিক বার্তা আরও জোরালো করতে চেয়েছে। নির্বাচনের মুখে এই ধরনের প্রতীকী আক্রমণ যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

দেখুন আরও খবর:

Latest News

২৪ ঘন্টায় ১ মিলিয়ন ফলোয়ার্স কমল রাঘব চাড্ডার! বিজেপিতে ঢুকতেই বাজল পতনের ঘন্টা?

ওয়েব ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বড় ধাক্কা খেলেন রাঘব...

More Articles Like This