9 C
New York

ধেয়ে আসছে কালবৈশাখী! কবে থেকে শুরু বৃষ্টি?

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে বাড়ছে গরমের দাপট। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এমন অবস্থায় বৃষ্টির (Rain) আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। এমন অবস্থায় স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর (Weather Office)। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলার কালবৈশাখীর (Kalbaishakhi) সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। আজ উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : ভোট পরবর্তী হিংসা আলিপুরদুয়ারে, বিজেপির পোলিং এজেন্টকে মারধর, হুমকি 

এদিকে উত্তরবঙ্গে (North Bengal) দার্জিলিং সহ পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকেই পাহাড়ে বৃষ্টি হতে পারে। জানা যাচ্ছে, ইতিমধ্যে কালবৈশাখী তাণ্ডব করতে শুরু করেছে উত্তরবঙ্গে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর থেকে গিয়েছে। যার ফলে বাংলায় ঢুকছে জলীয় বাষ্প। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

২৪ ঘন্টায় ১ মিলিয়ন ফলোয়ার্স কমল রাঘব চাড্ডার! বিজেপিতে ঢুকতেই বাজল পতনের ঘন্টা?

ওয়েব ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বড় ধাক্কা খেলেন রাঘব...

More Articles Like This