36.8 C
Kolkata

সংঘর্ষবিরতির মাঝে লেবাননে হামলা ইজরায়েলের, মৃত সাংবাদিক সহ ৫

Must Read

ওয়েব ডেস্ক : চলছে যুদ্ধবিরতি। কিন্তু এরমাঝে ফের লেবাননে (Lebanon) হামলা ইজরায়েলের (Israel)। এর জেরে প্রাণ হারালেন পাঁচ জন। মৃতদের মধ্যে এক সংবাদ কর্মীও রয়েছেন বলে খবর। জানা গিয়েছে, যুদ্ধ বিরতির মাঝে লেবাননের আত-তিরি শহরে হামলা চালিয়েছে ইজরায়েল।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছেন, ইজরায়েল (Israel) আত-তিরিতে একটি গাড়িতে হামলা চালায়। গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়। তবে ইজরায়েল দাবি করেছিল, ওই গাড়ি হেজবোল্লার ব্যবহৃত একটি ভবন থেকে বের হয়েছিল।

আরও খবর : অশান্ত হরমুজ, গুজরাটগামী জোড়া কার্গো জাহাজ আটকালো ইরান

এর পরেই আত-তিরিতে একটি ভবনে বিমান হামলা চালায় ইজরায়েল (Israel)। সেই হামলা দুই সাংবাদিক ধ্বংস্তুপের নীচে আটকা পড়েছিলেন। এর মধ্যে ছিলেন আমাল খলিল নামে এক সাংবাদিক। কিন্তু পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

লেবাননের প্রশাসন জানিয়েছে, আত-তিরি-তে গাড়িতে ইজরায়েলের হামলার পর সেখানে আমাল খলিল ও জয়নাব ফারাজ নামে দুই সাংবাদিক গিয়েছিলেন। কিন্তু সেখানে খলিলের মৃত্যু হয় বলে খবর। এ নিয়ে লেবাননের তথ‌্য মন্ত্রী পল মার্কোস জানিয়েছেন, আমরা এই হামলার প্রতিবাদ করছি। এছাড়া সাংবাদ মাধ্যম কর্মীদের সুরক্ষা সুনিশ্চিতের দাবিও জানাচ্ছি।

দেখুন অন্য খবর :

Latest News

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, ১২ বছরে আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা পৌঁছল ৩৩-এ

ওয়েব ডেস্ক: বিদেশ সফরে গিয়ে আন্তর্জাতিক সম্মান পাওয়ার তালিকায় আরও একটি নতুন পালক যোগ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra...

More Articles Like This