‘বস্তারে নতুন ইনিংস’! নকশালমুক্ত অঞ্চলে ৫০টি খেলার মাঠ গড়ার উদ্যোগ সচিনের

Must Read

ওয়েব ডেস্ক: ক্রিকেটের (Cricket) বাইশ গজ ছাড়িয়ে এবার সমাজ গঠনের পিচে ব্যাট ধরলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নকশালমুক্ত ছত্তিশগড়ের (Chattishgarh) বস্তার (Bastar) অঞ্চলে গিয়ে ৫০টি খেলার মাঠ তৈরির উদ্যোগ নিলেন ‘মাস্টার ব্লাস্টার’, যার সুবিধা পাবে প্রায় ৫ হাজার শিশু।

সাম্প্রতিক সময়ে বস্তার এলাকায় সফরে গিয়ে স্থানীয় শিশুদের সঙ্গে সময় কাটান সচিন। খেলাধুলার মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এই বড় সিদ্ধান্ত। দীর্ঘদিন নকশাল প্রভাবিত এই অঞ্চলে এখন শান্তির পরিবেশ ফিরছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শিশুদের জন্য সুস্থ, নিরাপদ ভবিষ্যৎ গড়ার বার্তা দিলেন তিনি।

আরও পড়ুন: অনুশীলন শুরু করলেন ধোনি, মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবেন ‘মাহি’?

এই প্রকল্পের মাধ্যমে শুধু খেলার মাঠই নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে বলে জানা গেছে। সচিনের এই পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজনও। তাদের মতে, এতদিন যে এলাকায় ভয় ও অনিশ্চয়তা ছিল, সেখানে এবার খেলাধুলার মাধ্যমে নতুন আশার আলো দেখা যাচ্ছে।

এই উদ্যোগের পিছনে রয়েছে সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের সামাজিক কাজের অভিজ্ঞতা। তিনি আগেও বিভিন্ন ক্ষেত্রে শিশুদের শিক্ষা ও উন্নয়নে কাজ করেছেন। বস্তারের মতো এলাকায় খেলাধুলার সুযোগ তৈরি হলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, দলগত মানসিকতা গড়ে উঠবে এবং তারা নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব রকম সহায়তা দেওয়া হবে। স্থানীয় স্কুল ও গ্রামগুলিকে কেন্দ্র করে এই খেলার মাঠগুলি তৈরি করা হবে, যাতে যত বেশি সংখ্যক শিশু এর সুবিধা পেতে পারে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This