31.5 C
Kolkata

ভোটে রক্ত ঝরল পিংলা বিধানসভায়, অশান্তির ছবি সবংয়েও  

Must Read

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোট (2026 Assembly Election)  ঘিরে অশান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) পিংলায়। রক্ত ঝরল পিংলা বিধানসভায় (Pingla Assembly) । আক্রান্ত লক্ষ্মণ পূর্তিকে ভোট দিতে বুথে নিয়ে গেল কেন্দ্রীয় বাহিনী (Central Force) । এ দিন ভোট দেওয়ার আগেই পিংলার দক্ষিণ করকাইয়ের ২২০নম্বর আমোদচক বুথে মাথা ফাটে লক্ষ্মণ পূর্তির। তৃণমূলের কয়েকজন তাঁকে লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ।

লোহার রডের আঘাতে চোট পান মাথা ও পায়ে। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ালে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী। তার পরেই আক্রান্তকে আশ্বস্ত করে নিয়ে যাওয়া হয় বুথে।

অপরদিকে এদিন ভোটগ্রহণ পর্বে অশান্তির ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের সবং থেকে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার আগে বেধড়ক মারধরের শিকার হতে হল এক তৃণমূল কর্মীকে। আহতের নাম অনন্ত প্রামাণিক। সবং বিধানসভার ৮ নম্বর অঞ্চলের সাউতপাড়া এলাকার ১৪৫ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আটকায়।

আরও পড়ুন-  বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ

অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই মারধর করা হয়। পিঠে গুরুতর চোট লেগেছে বলে খবর। সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেইখানেই চিকিৎসাধীন অনন্ত প্রামাণিক। এদিকে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সামনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে।

Latest News

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ...

More Articles Like This