হাইকোর্টে রক্ষাকবচ পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Must Read

ওয়েব ডেস্ক: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে মৌখিক রক্ষাকবচ পেলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ২০২৩ সালে শ্রীরামপুর থানায় কবীর বোসের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ সক্রিয় হয়েছে। সেই মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: রাজ্যে বেআইনি টোটো, রিকশা বন্ধ করতে উদ্যোগী হাইকোর্ট

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে মামলাটি আজকের মতো মুলতবি হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল চারটেয় এই মামলার পুনরায় শুনানি গ্রহণ করা হবে। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

Latest News

বিমানের মতো পরিষেবা, কেরলের সরকারি বাসে এবার ওয়াই-ফাই থেকে অনবোর্ড বাথরুম

ওয়েব ডেস্ক : বিমানে ভ্রমণের মতোই অভিজ্ঞতা দিতে এবার নতুন প্রিমিয়াম বাস পরিষেবা চালু করেছে কেরল সরকার (Kerala Government)।...

More Articles Like This