32.6 C
Kolkata

বিজেপি এজেন্টকে মারধর! অভিযোগ অস্বীকার তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় প্রথম দফার নির্বাচনে উত্তেজনা মালদার (Malda) চাঁচলে। সেখানে বিজেপির (BJP) এক নির্বাচনী এজেন্টকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি গাড়ি ভাঙচুড় করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।

জানা গিয়েছে, চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথের ধুম সাডাগী পানপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী রতন দাসের নির্বাচনী এজেন্ট হয়েছিলেন লক্ষ্মণ পাণ্ডে নামে এক ব্যক্তি। ওই নির্বাচনী এজেন্ট দাবি করেছেন, ওই বুথে সাঁতারপাড়ার মানুষদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। তা দেখতে গিয়েছিলাম। সাধারণ মানুষকে সাহসিকতার সঙ্গে ভোট দিতে বলেছিলাম। তিনি আরও অভিযোগ করেন, সইদুল নামে তৃণমূল নেতা ভোটারদেরকে বাধা দিচ্ছিলেন।

আরও খবর : ‘গুড়-বাতাসা, চড়াম-চড়াম ভালো জিনিস, খারাপ না,’ ভোট দিয়েই স্বমহিমায় অনুব্রত মণ্ডল

এর পরেই ওই তৃণমূল নেতার অনুগামীরা আমাকে ধাক্কা মারে বলে জানান ওই বিজেপি (BJP) এজেন্ট। তাঁকে লাথি ও ঘুষি মারা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে অভিযোগ করেছেন, ওই সব ব্যক্তিরা তৃণমূল করেন।

ঘটনায় বিজেপি প্রার্থীর ওই এজেন্ট গুরুতর আহত হয়েছেন বলে খবর। এর পর তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর । সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে খবর। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This