ওয়েব ডেস্ক : লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে প্রথম একাদশ থেকে বাদ পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। যা দেশে চক্ষু চড়কগাছ ভক্তদের। গত ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ তিনি খেলবেন তা ঠিকই ছিল। কিন্তু আরসিবি (RCB) অধিনায়ক রজত পাতিদার যখন প্রথম একাদশ ঘোষণা করলেন, তাতে ছিল না কোহলির নাম। প্রশ্ন উঠছে, চোটের সমস্যায় ভুগছেন ভারতের তারকা ক্রিকেটার?
গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একপেশে ম্যাচ জিতেছিল আরসিবি। দলের সবাই প্রায় ২০০ স্ট্রাইক রেটেই ব্যাটিং করেছিলেন। যার ফলে স্কোর বোর্ডে ২৪০ রানের বিশাল স্কোর তুলেছিল আরসিবি। কিন্তু সেই ম্যাচে মন্থর ইনিংস খেলেন বিরাট। তিনি ৩৮ বলে ৫০ রান করেন। স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩১.৫৭।
আরও খবর : KKR-এর প্লে-অফের স্বপ্ন কি একেবারেই শেষ? কী সমীকরণের সামনে দাঁড়িয়ে রাহানেরা? দেখুন একনজরে
দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নেমে দেখা যায়নি বিরাটকে (Virat Kohli)। তিনি বসেছিলেন ডাগআউটে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, চোটের কবলে পড়েছেন বিরাট? শোনা যাচ্ছিল বিরাটের গোড়ালিতে হয়তো কোনও চোট রয়েছে।
কিন্তু, এর জন্য এদিনের ম্যাচে প্রথম একাদশ তিনি বাদ পড়বেন কেউ ভাবতেই পারেননি। শেষ পর্যন্ত লউনউয়ের বিরুদ্ধে বিরাটকে ছাড়া মাঠে নামল আরসিবি। আর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রজত পতিদার। আর বিরাট রয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায়। তবে তিনি ব্যাটিং করবেন কি না, তা জানা যায়নি।
দেখুন অন্য খবর :
