31.3 C
Kolkata

হরমুজ সংকটে ট্রাম্পকে ৪০ মিনিট ফোন মোদির! কী কথা হল দু’জনের? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার কোনও নাম নেই, ইসলামাবাদের বৈঠক ভেস্তে যাওয়ার পর যেন আরও তীব্র হয়েছে সংঘাত। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে প্রায় ৪০ মিনিট ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হরমুজ প্রণালীতে (Strait Of Hormuz) তৈরি হওয়া সংকট এবং ইরান-আমেরিকা সংঘাত (Iran-USA War) নিয়ে আলোচনার লক্ষ্যেই দুই রাষ্ট্রনেতার এই ফোনালাপ হয় বলে খবর।

ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর ট্রাম্প ও মোদির ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়মিত আপডেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ইজরায়েলের পাশ থেকে সরে গেল ইটালি, প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা প্রধানমন্ত্রী মেলোনির

ফোনালাপের পর প্রধানমন্ত্রী মোদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান, বন্ধু ট্রাম্পের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত ও আমেরিকা উভয়েই হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও নিরাপদ রাখার পক্ষে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্বার্থে এই পথের গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ মার্চ শেষবার কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। তখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং শান্তি ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছিলেন মোদি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীর সংকট আরও গভীর হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতেও। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রেক্ষাপটে মোদি-ট্রাম্পের ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

দেখুন আরও খবর:

Latest News

কাকদ্বীপে সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার অভিযান, উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে সরব হকার-বাসিন্দারা

কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কাকদ্বীপ (Kakdwip) রেলস্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান...

More Articles Like This