31.3 C
Kolkata

ফের বাড়ল সোনা ও রুপোর দাম

Must Read

ওয়েব ডেস্ক : একদিনের সাময়িক স্বস্তি। ভারতের ফের বাড়ল সোনা (Gold) ও রুপোর (Silver) দাম। রবিবার ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ১,৫২,৫১০ টাকা। ২২ ক্যারাটের দাম ছিল ১,৩৯,৮১০ টাকা। দেশের বিভিন্ন শহরে এই মূল্যবান দুই ধাতুর দাম বেড়েছিল।

বাণিজ্যনগরী মুম্বই ও কলকাতায় রবিবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) ছিল ১,৫২,৩৬০ টাকা। তবে চেন্নাইতে এই দাম সব থেকে বেশি ছিল। দক্ষিণের এই শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,৫৪,১০০ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্স প্রতি ৪,৭৭৭.১৭ ডলারে পৌঁছনোর কারণেই এই দাম বেড়েছে।

আরও খবর : মহিলা সহকর্মীর শরীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ‘অপরাধ’ নয়! রায় হাইকোর্টের

গুডরিটার্নস-এর হিসাব বলছে, রবিবার ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,০১৫ টাকা। যা শনিবারের তুলনায় ৪৫ টাকা বেশি। ২৪ ক্যারাটের দাম বেড়ে হয়েছিল ১৫,২৮৯ টাকা। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার কারণেই এই দুই ধাতুর দাম বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে সোনার পাশাপাশি রুপোর দামও (Silver price) অনেকটাই বেড়েছে। এই ধাতুর দাম গিয়ে পৌঁছেছিল ২,৬০,১০০ টাকায়। চলতি বছরের জানুয়ারি মাসে রুপোর কেজি ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে রেকর্ড গড়েছিল, সেই তুলনায় দাম বর্তমানে কিছুটা কমলেও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গিয়েছে। ঘরোয়া এবং আন্তর্জাতিক চাহিদার প্রভাবে আগামী দিনেও সোনার দাম বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

Latest News

গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি চেয়ে কেন্দ্রের দ্বারস্থ রাজ্য

কলকাতা: গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela) ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে ফের কেন্দ্রের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে...

More Articles Like This