32.7 C
Kolkata

গরমের মাঝেই রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা

Must Read

ওয়েব ডেস্ক : গত কয়েকদিন ধরে ভিজেছে কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্য। আর সেই বৃষ্টি থামতেই তাপমাত্রা (Tempreture) বাড়তে শুরু করেছে। তবে এর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে গরম কমবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। যার ফলে অস্বস্তি আরও বাড়বে। উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : ‘শোলে’র রিমেক পুরুলিয়ায়! ৮০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে উঠে পড়লেন বিয়েপাগলা যুবক!

এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই গরমে পুড়বে দক্ষিণ। পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আগামী কয়েকদিনে কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা থাকবে। এদিকে আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

এদিকে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সেখানে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই খবর।

দেখুন অন্য খবর :

Latest News

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা (Opposition Leader) নির্বাচনকে ঘিরে দায়ের হওয়া মামলায় শুনানি শেষ হলেও আপাতত রায়...

More Articles Like This