11.2 C
New York

মহিলা সহকর্মীর শরীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ‘অপরাধ’ নয়! রায় হাইকোর্টের

Must Read

ওয়েব ডেস্ক: মহিলা সহকর্মীর শরীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ‘অপরাধ’ নয়! এক সংবেদনশীল মামলায় এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত বলছে, গোপন নজরদারি বা উঁকিঝুঁকি বলতে যা বোঝায়, অফিসের পরিবেশে মহিলা সহকর্মীর দিকে তাকিয়ে থাকাটা সেই অপরাধের তালিকায় পড়ে না।
দিনের বেশির ভাগ সয়ম অফিসে কাটে। সেই অর্থে দেখতে গেল অফিস হচ্ছে সেকেন্ড হোম। কাজ করার জায়গায় নিরাপত্তা আর সম্মান আশা করাই যায় কিন্তু কখনও কখনও সহকর্মীর আচরণ সেই স্বস্তিকে ভেঙে দেয়। কারও একদৃষ্টিতে তাকিয়ে থাকায় অস্বস্তি (Workplace Harassment) বোধ করলেও, তা সবসময় আইনের চোখে অপরাধ নাও হতে পারে- এক মামলায় এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। হাইকোর্ট জানাল, মহিলা সহকর্মীর (female colleague) দিকে তাকিয়ে থাকার অভ্যাস অনৈতিক হলেও, গোপনে নজরদারির (Voyeurism) মতো অপরাধের আওতায় পড়ে না।

সম্প্রতি এক বেসরকারি বিমা সংস্থার কর্মীর করা মামলায় ওই রায় দেয় বম্বে হাই কোর্ট। ওই মামলায় বিমা সংস্থার মহিলা কর্মী অভিযোগ করেন, কর্মী মিটিং চলাকালীন চোখের দিকে না তাকিয়ে শরীরের বিভিন্ন অংশের দিকে তাকান এবং অশালীন মন্তব্য করেন এক সহকর্মী। প্রথমে সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানান ওই মহিলা। কিন্তু সংস্থার অভ্যন্তরীণ তদন্ত অভিযুক্তকে ক্লিনচিট দিয়ে দেওয়া হয়। এরপর হাইকোর্টে দ্বারস্থ হন ওই মহিলা। এবার হাইকোর্টও ওই মহিলার করা মামলা খারিজ করে দিল।

আরও পড়ুন: ট্রাইবুনাল নিয়ে জোর তৎপরতা বিচারবিভগীয় স্তরে, জোকায় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিচারপতিরা

মামলার শুনানিতে বিচারপতি অমিত বোরকার বলেন, “ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারায় ‘গোপনে নজরদারি’ বা ‘উঁকিঝুঁকি’ বলতে বোঝায় এমন পরিস্থিতি, যেখানে কোনও মহিলার পোশাক বদলানো, ব্যক্তিগত যৌন আচরণ, তার অজান্তে দেখা, ছবি তোলা বা ছড়িয়ে দেওয়া। অর্থাৎ, যেখানে গোপনীয়তার প্রত্যাশা থাকে, সেই পরিস্থিতিই আইনের চোখে গুরুত্বপূর্ণ। আদালত জানায়, অফিসের মতো খোলা পরিবেশে কারও দিকে তাকিয়ে থাকা, যদিও অস্বস্তিকর ও অনৈতিক, তবুও তা এই আইনের সংজ্ঞার মধ্যে পড়ে না। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত একটি এফআইআর খারিজ করে দেয়।

Latest News

আজ নীলষষ্ঠী, মহাদেবের আশীর্বাদ পাবে এই পাঁচ রাশি

আজ নীল ষষ্ঠী (Neel Shashthi) । হিন্দুধর্মে (Hinduism)  এটি একটি পবিত্র তিথি। মায়েরা তার সন্তানের মঙ্গলকামনায় এই দিনে ব্রত...

More Articles Like This