28 C
Kolkata

মন্দিরের ভিত খুঁড়তেই সোনার ইট! উত্তরপ্রদেশে ‘গুপ্তধন’ ঘিরে চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক: মন্দির তৈরির কাজ করতে গিয়েই হঠাৎ মিলল গুপ্তধনের সন্ধান! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ললিতপুর (Lalitpur) জেলায় মাটির নিচ থেকে ১৬টি সোনার ইট উদ্ধারের দাবিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে তালবেহাট এলাকার সনৌরি গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, মন্দির নির্মাণের জন্য জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় একটি কাপড়ে মোড়া পিতলের পাত্র চোখে পড়ে শ্রমিকদের। সেটি খুলতেই সামনে আসে একের পর এক সোনার ইট, সংখ্যায় মোট ১৬টি। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান উপস্থিত শ্রমিক ও গ্রামবাসীরা।

আরও পড়ুন: ডিজিটাল প্রতারণার খপ্পরে বৃদ্ধা! হারালেন ৭২ লক্ষ

মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাবি, ইটগুলি পরিষ্কার করে পুজোও করেন গ্রামবাসীরা। তবে এরপরেই রহস্য ঘনীভূত। কেউ বলছেন, ইটগুলি আবার মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, আবার কারও অভিযোগ, গ্রামবাসীদের অজান্তেই তা সরিয়ে ফেলা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, সোনার ইটগুলির গায়ে ‘৬৯৬৫’ সংখ্যা খোদাই ছিল। ঘটনাস্থলে নাকি এক তান্ত্রিকের উপস্থিতিও দেখা গিয়েছে, যা ঘিরে জল্পনা আরও বেড়েছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে এই ঘটনায় কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে গোটা ঘটনাই এখন গুঞ্জন, কৌতূহল আর রহস্যে মোড়া।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে মাটির নিচ থেকে মূল্যবান জিনিস উদ্ধারের ঘটনা নতুন নয়। কয়েক মাস আগেই ফিরোজাবাদে মাটি খুঁড়তে গিয়ে রুপোর মুদ্রা পাওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। এই ঘটনাতেও প্রশ্ন একটাই. আসলেই কি গুপ্তধনের সন্ধান মিলেছে, নাকি রহস্যের আড়ালে লুকিয়ে অন্য কোনও গল্প?

Latest News

‘এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, অন্য হাসপাতালে শিফট করছি’, অভিষেককে নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশে মমতা

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

More Articles Like This