27 C
Kolkata

তামিলনাড়ু ভোটে বাংলার তিন IPS, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে সুপ্রতিম সরকাররা

Must Read

ওয়েব ডেস্ক: আসন্ন তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলার তিন শীর্ষ পুলিশ আধিকারিক। কলকাতার (Kolkata) প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে (Supratim Sarcar) পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।

শুধু তিনিই নন, একইসঙ্গে আরও দুই আইপিএস অফিসার ভাস্কর মুখোপাধ্যায় ও ধৃতিমান সরকারকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে তাঁদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আসন্ন ভোটকে ঘিরে নিরাপত্তায় জোর! উত্তরবঙ্গে কমিশনের বিশেষ নজরদারি

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোটগ্রহণ। সেই ভোট যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই এই পর্যবেক্ষক নিয়োগ। বাংলার এই তিন আধিকারিকের ওপর ভরসা রেখেই কমিশনের এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Latest News

বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা

ওয়েব ডেস্ক : মিন্টো পার্কের ওই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek...

More Articles Like This