31 C
Kolkata

“কলকাতাতো দূর অস্ত, কষ্ট করে জম্মু এসে দেখাক!” পাকিস্তানকে ধুয়ে দিলেন ওমর আবদুল্লা

Must Read

নয়াদিল্লি: পাকিস্তানকে (Pakistan) কড়া ভাষায় আক্রমণ করলেন জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। প্রকাশ্য এক সাক্ষাৎকারে পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন,”অপারেশন সিঁদুর (Operation Sindoor) হয়েছে এক বছরও পেরোয়নি। কেন খামোখা বাধ্য করছে সেই অবস্থার কথা ফের মনে করাতে। কলকাতা তো দূরের কথা। ওরা অনেক কষ্টে জম্মু পৌঁছেছিল। জম্মুতেও খুব একটা ক্ষতি করতে পারেনি। দেশের রাজধানী অবধিও যারা পৌঁছতে পারেনি, কলকাতা পৌঁছনোর স্বপ্ন ওদের ভুলে যাওয়া উচিত। পাকিস্তানের ভালো এটাতেই হবে যাতে ওরা কোনও না কোনও ভাবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করুক।”

তিনি আরও বলেন, “ভালো সম্পর্ক না রাখলে ভারতের ক্ষতি নেই! আমাদের উড়োজাহাজ উড়ছে। কিন্তু পাকিস্তানের অবস্থা দেখুন, ইন্টারন্যাশনাল এয়ারলাইনসগুলোকে ওরা বলেছে পাকিস্তন এলে তেল ভরে আনতে। আমাদের এখানে এসব হয় না। পাকিস্তানের জন্য এটাই বুদ্ধিমানের কাজ হবে, কলকাতাকে ধমক না দিয়ে, ওরা দুই দেশের সম্পর্ক ভালো করার দিকে নজর দেয়।”

আরও পড়ুন: পরিবারকে নিয়ে প্রেমিকার বাড়ির সামনে নাচ! অভিনব কায়দায় বিয়ের প্রস্তাব তরুণের

ওমর আবদুল্লার বক্তব্যে উঠে এসেছে, সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদ ও অস্থিরতা নিয়ে পাকিস্তানের ভূমিকা নিয়েই মূলত এই ক্ষোভ। তাঁর কথায়, বাইরে বসে পরিস্থিতি নিয়ে মন্তব্য করা সহজ, কিন্তু মাটিতে নেমে বাস্তব চিত্র দেখলেই বোঝা যাবে সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তা পরিস্থিতি কেমন। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা আন্তর্জাতিক স্তরে বিভ্রান্তি তৈরি করছে। সেই প্রেক্ষিতেই পাকিস্তানের উদ্দেশে তাঁর এই কড়া বার্তা বলে মনে করছেন রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ফের উসকানিমূলক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। দিনকয়েক আগে সাংবাদিক বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত যদি কোনও ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নেয়, তবে তার জবাব এমনভাবে দেওয়া হবে যা ‘কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে’। লাহোর থেকে প্রায় ১৩০ কিমি দূরে সিয়ালকোটে নিজের শহরে এই মন্তব্য করেন তিনি। খাওয়াজা আসিফের দাবি, ভারত যদি মিথ্যা অজুহাতে কোনও সামরিক অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে পাকিস্তান আগের থেকেও কড়া জবাব দেবে। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, ভারত নাকি “ফলস ফ্ল্যাগ অপারেশন”-এর পরিকল্পনা করছে, যেখানে নিরীহ মানুষকে দেশবিরোধী আখ্যা দিয়ে পরিস্থিতি তৈরি করা হতে পারে

মূলত এই উত্তেজনা শুরু হয়েছিল পহেলগাম হামলা থেকে। যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছিল সংঘর্ষ। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,’ পাকিস্তানের যেকোনও হামলার জবাবে, ভারত এবার প্রয়োজনে ঘরে ঢুকে মারবে।’ আর এবার সেই হুঁশিয়ারিরই পাল্টা জবাব দিলেন পাকিস্তানে প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের। তিনি বলেন, ভারতের যদি এমন কোনও পরিকল্পনা থাকে, তাহলে আগের থেকেও কড়া জবাব আসবে। তিনি বলেন, পাকিস্থানিদের ব্যবহার করে ফলস ফ্ল্যাগ অপারেশনের প্ল্যান করছে। কোথাও মৃতদেহ দেখিয়ে বলা হবে, তাঁরা দেশ বিরোধী কাজ করেছে।’

Latest News

পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত, কিন্তু সম্মান গ্রহণে কেন এলেন না রোহিত?

ওয়েব ডেস্ক : সোমবার পদ্মসম্মানে ভূষিত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদি...

More Articles Like This