27.1 C
Kolkata

স্বচ্ছ নির্বাচন করতে ‘জিরো টলারেন্স নীতি’ নেবে কমিশন, প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং

Must Read

ওয়েবডেস্ক- স্বচ্ছ নির্বাচন (Transparent Elections) করতে জিরো টলারেন্স নীতিতে (zero Tolerance Policy) এগোচ্ছে নির্বাচন কমিশন (Election Commission) । সেই লক্ষ্যেই রাজ্যের প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েহে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের জানানো হয়েছে। এর ফলে প্রতিটি বুথে সরাসরি কমিশনের নজরদারির আওতায় থাকবে।

কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানানো হয়েছে। ক্যামেরা নিয়ে বিভ্রান্তি ছড়ানো নিয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে, ক্যামেরা কোনওভাবেই ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করবে না। বুথে বসানো দুই বা কোথাও তিনটি ক্যামেরা শুধুমাত্র আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য থাকবে। ভোটাররা কাকে ভোট দিচ্ছে, তা কোনওভাবে রেকর্ড বা প্রকাশ হবে না। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন। এর বাইরে কেউ এই বিষয়ে জানবে না।

আরও পড়ুন-  ভবানীপুর কেন্দ্রে বিচারাধীন ১৪ হাজারের মধ্যে, চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল কতজনের?

নির্বাচনে বোমাবাজি থেকে খুন, দাঙ্গা, মারপিট, জোর করে বুথে প্রবেশ বহিরাগতদের, প্রিসাইডিং অফিসারকের হুমকি এই সব কোনও নতুন ঘটনা নয়। একুশের ভোটেও এই সমস্ত হিংসার শিকার হয়ে বাংলা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদহে একাধিক অশান্তির ঘটনা ঘটে।

যদিও চব্বিশের লোকসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। ভোট কিংবা ভোট পরবর্তী হিংসায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সেই ধারাকে বজায় রাখতে তৎপর কমিশন। প্রত্যকে পুলিশ সুপারদেরও হিংসা, অশান্তি দেখলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This