পরিবারকে নিয়ে প্রেমিকার বাড়ির সামনে নাচ! অভিনব কায়দায় বিয়ের প্রস্তাব তরুণের

Must Read

ওয়েব ডেস্ক : বহুদিন ধরে প্রেমিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন তরুণ। আর সেই সম্পর্ককে এবার শুভ পরিণতি দিতে চেয়েছিলেন তিনি। আর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব (Marriage proposal) দিতে অবাক কাণ্ড ঘটালেন ওই তরুণ। পরিবারকে সঙ্গে নিয়ে প্রেমিকার বাড়ির সামনে বলিউডের গানে নাচলেন তিনি। তরুণী যে এমন সারপ্রাইজ পাবেন, তা হয়তো কল্পনাই করতে পারেননি তিনি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে (Social Media)।

এই ভিডিয়োটি ছাড়া হয়েছে ‘রাজবীর’ নামে এক এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োতে (Video) দেখা গিয়েছে, এক বালিকাকে নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তরুণী। তাঁকিয়ে রয়েছেন রাস্তার দিকে। মুখে তাঁর লজ্জার হাসি। কারণ, নীচে লাউডস্পিকারে গান বাজছিল। সেই গানের তালে নাচছিলেন ওই তরুণ। সঙ্গে ছিল তাঁর পরিবারও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)।

আরও খবর : অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে, দুপুর ১ টা পর্যন্ত কত ভোট পড়েছে, জানাল কমিশন

দীর্ঘ দিনের প্রেমকে এবার পরিণতি দিতে চেয়েছিলেন ওই তরুণ। সেই কারণে একেবারে আলাদা ভাবে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। যা দেখে প্রেমিকা তথা তরুণীর মুখ থেকে আনন্দের খুশি যেন সরছিলই না। এটি দেখে অবাক নেটিজেনরাও। অনেকে এর প্রশংসাও করেছেন।

সাল ২০০৭। মুক্তি পেয়েছিল ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবি। সেই সিনেমায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানাসকে ‘তেনু লেকে’ গানে নেচে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন খান। ঠিক একই কায়দায় ওই তরুণ তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This