মোদি ও মমতার সভা ঘিরে দুর্যোগের ভ্রুকুটি! আশঙ্কার মেঘ কর্মী সমর্থকদের মুখে

0
64

ওয়েবডেস্ক-  মোদি (Narendra Modi)  ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata  Banerjee)  সভায় দুর্যোগের ভ্রুকুটি। ছাব্বিশের বিধানসভাকে West Bengal Assembly Election 2026)  ঘিরে প্রচার তুঙ্গে। আজ দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রীর পাঁচটি সভা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি সভা রয়েছে। এদিকে সভাস্থলে জল জমে গেছে। কপ্টারে করে সভায় পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে শাসক দল ও বিরোধী পক্ষ দুই সমর্থকদের মধ্যেই চিন্তার পারদ। কপ্টারে করে নাকি সড়কপথে  প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিজ নিজ কেন্দ্রের নির্বাচনীয় সভায় পৌঁছবেন সেই দিকে তাঁকিয়ে আছে মানুষ।

বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে কমপক্ষে ১৪টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রায় ততোধিক সভা করার কথা রয়েছে অমিত শাহর। আগামী ৯ এপ্রিল আসানসোল, হলদিয়া ও সিউড়িতে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে। নন্দীগ্রামের দলের প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমর্থনেই হলদিয়ার জনসভা মূলত করবেন মোদি।

১১ এপ্রিল জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাটে সভা করবেন তিনি। ওইদিন রাতেই শিলিগুড়ি পৌঁছবেন মোদি (PM Modi)। ১১ তারিখ রাতে তাঁর শিলিগুড়িতে থাকার কথা। পরদিন ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি রোড শো করবেন। অর্থাৎ টানা দু’দিন নির্বাচনী প্রচারে বাংলাতেই থাকছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-  সকাল থেকেই দুর্যোগ, দিনভর চলবে বৃষ্টি থেকে বজ্রপাত, বইবে দমকা হাওয়া

অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ জনসভা করবেন মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি, বরাহনগর এবং রাজারহাট গোপালপুরে।  ভোটের আগে  এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ একদিকে মোদি অপরদিকে মমতা, সমর্থক থেকে আমজনতার তাকিয়ে আছে সেই হাইভোল্টেজ সভা ঘিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here