মধ্যপ্রাচ্য সংঘাতে ভারত- ইজরায়েল রুটে ৩১ মে পর্যন্ত উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া

Must Read

ওয়েবডেস্ক-  ইরান যুদ্ধের সংঘাতে (Israel)  এবার বিমান চলাচলে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া (Air India)  । ৩১ মে পর্যন্ত উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া। ফলে বিপাকে প্রায় ৪০ হাজার ভারতীয় (Forty Thousand Indian) । যুদ্ধের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের (Middle East)  আকাশ। একে অপরের বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা ও ইরান।

এই অবস্থায় অধিকাংশ প্রধান বিমান সংস্থাগুলি তেল আভিভ রুতে কার্যক্রম স্থগিত করেছে। এর ফলে ভারত-ইজরায়েল উড়ান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া। আগামী ৩১ মে পর্যন্ত নিউ দিল্লি তেল আভিভ উড়ান বন্ধ করেছে বিমান সংস্থা।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সমস্যায় পড়েছিল। যে সমস্ত যাত্রীদের এই সময়ের মধ্যে কনফার্মড টিকিট ছিল, এয়ার ইন্ডিয়া তাদের টিকিটের টাকা সম্পূর্ণ ফেরত (Full Refund) অথবা একবারের জন্য নিখরচায় রিশিডিউল (Rescheduling) করার সুযোগ দিচ্ছে।

আরও পড়ুন-  “পিকচার আভি বাকি হ্যায়…,” কেজরিদের খোঁচা দিয়ে বিস্ফোরক রাঘব চাড্ডা

এই সিদ্ধান্তের ফলে ইজরায়েলে বসবাসকারী প্রায় ৪০ হাজার ভারতীয় সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক ভারতীয় এখন জর্ডন বা মিশর হয়ে বিকল্প পথে ফেরার চেষ্টা করছেন। এই বিষয়ে প্রবাসীদের সাহায্য করছে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস।

তবে  এল আল, ইজরাএয়ার, আরকিয়া ও এয়ার হাইফার-এর মতো ইজরায়েলি বিমান সংস্থাগুলি কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This