হাফ দামে বিক্রি দামি মদ! খবর পেয়েই ছুট সুরাপ্রেমীদের

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ দিন ছিল ৩১ মার্চ। আর শেষ দিনে পঞ্জাবে (Punjab) মদের (Liquor) বাজারে নেমে এল ‘হরির লুট’। দাম অর্ধেক হয়ে যেতেই সুরাপ্রেমীদের ভিড় উপচে পড়ল রাজ্যের একাধিক জেলায়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও দোকানের সামনে দীর্ঘ লাইন। এমনই ছবিই ধরা পড়ল নানা জায়গায়।

৩১ মার্চ ছিল ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ দিন। সেই সঙ্গে শেষ হচ্ছিল মদের (Liquor) লাইসেন্স চুক্তির মেয়াদও। ফলে আগেভাগে মজুত ফাঁকা করতে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেন কন্ট্রাক্টররা। আর তাতেই কার্যত হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতাদের মধ্যে। জলন্ধর, লুধিয়ানা, অমৃতসর থেকে মোহালি, প্রায় গোটা পঞ্জাবেই একই ছবি। কেউ দু’একটি বোতল, কেউ আবার সুযোগ বুঝে একাধিক কার্টন তুলে নিয়েছেন।

আরও খবর : পাঁচ বছরে বিদেশে মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি ভারতীয় শ্রমিকের!

ছাড়ের সুযোগে কম দামের মদের বদলে প্রিমিয়াম ব্র্যান্ডের চাহিদাই বেশি ছিল। জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের দাম নেমে আসে প্রায় অর্ধেকে। বিয়ারও বিক্রি হয়েছে প্রায় জলের দরে। ফলে সুযোগ হাতছাড়া করতে চাননি ক্রেতারা।

এদিকে একাধিক জায়গায় পুলিশ (Police) নাকাবন্দি করে নজরদারিও বাড়িয়েছিল। নির্দিষ্ট পরিমাণের বেশি মদ কেনা বেআইনি হওয়ায় অনেককেই আটক করা হয়েছে বলে খবর। কেউ কেউ আবার জামাকাপড়ের আড়ালে বোতল লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This