পার্ক কিংবা ক্যাফে নয়, এবার এই জায়গাগুলিতে জমবে প্রেম

0
33

ওয়েব ডেস্ক : সকাল থেকে রাত, কাজ শুরু করে ডেডলাইন। এই চাপের মধ্যেই কেটে যাচ্ছে অধিকাংশ তরুণ-তরুণীর দিন। নিজের জন্য সময় বের করাই যেখানে কঠিন। সেখানে সম্পর্ককে সময় দেওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তাই সপ্তাহের শেষে বা ফাঁকা সময় পেলেই অনেকেই সঙ্গীর সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান। তবে শহরের আর চেনা জায়গায় ঘুরতে যেতে চান না তাঁরা। বরং ভিড়, শব্দ আর একই ধরনের অভিজ্ঞতায় অনেকেই নতুন কিছু খুঁজছেন। সেক্ষেত্রে বেশি কিছু জায়গার কথা তুলে ধরা যাক, যেখানে প্রেমিকাকে নিয়ে ভালো সময় কাটাতে পারবেন।

এই তালিকায় প্রথমেই আসতে পারে ট্রাম ভ্রমণ (Tram travel)। শহরের অন্যান্য রাস্তায় ট্রাম চলাচল বন্ধ হলেও, এখনও শহরের কিছু রুটে তা চলাচল করে। শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড কিংবা বালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড, এই রুটে প্রেমিকর বা প্রেমিকার হাত ধরে শহর ঘুরে দেখতে পারেন। আর অন্য ধরণের ভিন্ন স্বাদের কিছু চাইলে, ট্রাম-থিমের ক্যাফেগুলিও (Tram-themed cafe) হতে পারে ভালো অপশন। সেক্ষেত্রে পাড়ি দিতে পারেন ইকো পার্ক-এর ট্রাম ক্যাফে বা শহরের অন্য ট্রাম-ভিত্তিক ক্যাফেগুলিতে।

আরও খবর : চলন্ত ট্রেনেই এবার মিলবে ‘ঘরের স্বাচ্ছন্দ্য’!

আরও একটু অ্যাডভেঞ্চার চাইলে যেতে পারেন নিউটাউনের স্নো পার্ক (Newtown Snow Park) হতে পারে আকর্ষণীয় জায়গা। কনকনে ঠান্ডায় বরফের মধ্যে সম্পর্ককে অন্যমাত্রায় নিয়ে যেতে পারে। শিল্পপ্রেমী হলে একসঙ্গে পটারি ওয়ার্কশপ, পেন্টিং ক্লাস বা মোমবাতি তৈরির কর্মশালায় অংশ নিতে পারেন। একদিকে শেখা, অন্যদিকে একান্তে সময় দুটোই একসঙ্গে হয়ে যাবে।

আর ট্রাম্পোলিন পার্ক বা বোলিং অ্যালিও খারাপ নয়। সেখানে খেলাধুলা, মজা আর হালকা প্রতিযোগিতা, সব মিলিয়ে সময় কেটে যাবে চোখের পলকে। আর শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে নিকো পার্ক, ময়দান বা সেন্ট্রাল পার্ক-এর মতো জায়গায় ছোট্ট পিকনিকও হতে পারে দারুণ পরিকল্পনা।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here