ওয়েব ডেস্ক : বড় পরিবর্তন আনল গুগল (Google) এবার ব্যবহারকারীরা চাইলে নিজেদের জিমেইল (Gmail) অ্যাড্রেস বদলাতে পারবেন। এমনকি একই অ্যাকাউন্ট আগের মতোই ব্যবহার করা যাবে। এ নিয়ে বড় ঘোষণা করলেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)।
এই বিষয়ে গুগলের সিইও সমাজমাধ্যমে জানিয়েছেন, পুরনো বা অনেকদিন আগের পছন্দ অনুযায়ী বানানো ইমেল আইডি আর ব্যবহার করতে বাধ্য হতে হবে না। তাঁর কথায়, “২০০৪ ভালো বছর ছিল, কিন্তু আপনার জিমেইল (Gmail) অ্যাড্রেস সেখানে আটকে থাকার দরকার নেই।”
2004 was a good year, but your Gmail address doesn’t need to be stuck in it.
To say goodbye to v0t3f0rp3dr02004@gmail.com or mrbrightside416@gmail.com (or whatever you were into at the time), go to your Google Account settings and choose any name available. You’ll keep your old…
— Sundar Pichai (@sundarpichai) March 31, 2026
আরও খবর : মোবাইলের এক ক্লিকেই হবে আধার আপডেট! কীভাবে করবেন? জেনে নিন সহজ পদ্ধতি
নতুন এই সুবিধা ব্যবহার করতে গেলে গুগল অ্যাকাউন্ট (Google Account)-এর সেটিংসে গিয়ে একটি নতুন ইমেল নাম বেছে নিতে হবে। এর ফলে অ্যাকাউন্ট একই রেখে সম্পূর্ণ নতুন জিমেইল (Gmail) অ্যাড্রেস ব্যবহার করা সম্ভব হবে। যার ফলে অনেকে সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে। আর অ্যাড্রেস বদলালেও পুরনো ইমেল আইডি হারিয়ে যাবে না। সেটি আপনার অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকবে। অন্য কেউ সেটি ব্যবহার করতে পারবে না। পাশাপাশি পুরনো এবং নতুন, দুই অ্যাড্রেসেই যে মেইল আসবে, তা একই ইনবক্সেই জমা হবে, ফলে কোনও গুরুত্বপূর্ণ মেইল মিস হওয়ার সম্ভাবনা নেই।
এর পাশাপাশি জিমেইল (Gmail)-এ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়াচ্ছে গুগল (Google)। জেমিনাই (Gemini)-এর সাহায্যে নতুন ‘এআই ইনবক্স’ (AI Inbox) ফিচার আনা হচ্ছে। যা আপনার ইনবক্সকে আরও গোছানো এবং কার্যকর করে তুলবে। গুরুত্বপূর্ণ মেইলগুলোকে আলাদা করে দেখানো, জরুরি কাজের কথা মনে করিয়ে দেওয়া এবং ভ্রমণ বা বুকিং সংক্রান্ত আপডেট এক জায়গায় দেখানোর মতো সুবিধা এতে থাকবে বলেই খবর। তবে জানা যাচ্ছে, এই সুবিধা আপাতত সীমিত সংখ্য কিছু ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। তবে ধীরে ধীরে তা বাকিদের জন্য চালু করা হবে বলে জানানো হয়েছে।
দেখুন অন্য খবর :

