রাহুলের মৃত্যুতে FIR করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার!

Must Read

কলকাতা: অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ও ক্ষুব্ধ বাংলা সিনে জগতের আর্টিস্ট মহল। মঙ্গলবার রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কার বাড়িতে বৈঠকে মিলিত হন প্রথমসারির কয়েকজন অভিনেতা-অভিনেত্রীরা। বৈঠকে হাজির ছিলেন বলে জানা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তাঁদের অভিযোগের তীর মূলত ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন হাউসের দিকেই। পুরো ঘটনাতেই এখনও পর্যন্ত চুপ প্রযোজনা সংস্থা।

জানা গিয়েছে, রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) প্রোডাকশন হাউসের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন। সেই এফআইআরকে ভিত্তি করেই আর্টিস্ট ফোরামও প্রোডাকশন হাউসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বলে সূত্রের খবর।

তবে এই ঘটনায় এখনও চুপ প্রযোজনা সংস্থা, তা নিয়েও উঠছে প্রশ্ন। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল? সকলের মনে ধোঁয়াশা বর্তমান। সূত্র মারফত এও শোনা যাচ্ছে ওই নির্দিষ্ট প্রোডাকশন হাউসের কাজ সাময়িকভাবে বয়কটের পথেও হাঁটা হতে পারে।

আরও পড়ুন:টলিপাড়ার ‘অমানবিকতা- রূঢ় বাস্তবতা’ নিয়ে বিস্ফোরক সুদীপ্তা

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This