আগামী সপ্তাহে মনোনয়ন জমা দিতে পারেন মমতা, মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন

0
35

কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) দাদামা বেজে গিয়েছে। ভবানীপুর কেন্দ্র ঐতিহ্যগতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল মনোনয়ন পেশ (Mamata Banerjee Nomination) করবেন ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন তিনি তারপর মনোনয়ন জমা দেবেন।

দলীয় সূত্রে খবর, ৮ এপ্রিল আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেদিন কালীঘাট ব্রিজ থেকে এক বিশাল মিছিল করে সার্ভে বিল্ডিংয়ের দিকে এগোবেন তৃণমূল নেত্রী। সঙ্গে থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব ও অগণিত কর্মী-সমর্থক।ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সমস্ত কাউন্সিলররা ওই দিন উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, দলের শীর্ষ নেতৃত্বও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ঘুরছেন তাঁরা। ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সম্ভবত ৮ তারিখ সকালেই কলকাতা ফিরবেন তিনি। ওইদিনই কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে যাবেন সার্ভে বিল্ডিং-এ। সেখানে মনোনয়ন জমা দেবেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন: টলিপাড়ার ‘অমানবিকতা- রূঢ় বাস্তবতা’ নিয়ে বিস্ফোরক সুদীপ্তা

প্রথম দফায় যে যে আসনে ভোট, সেখানকার প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফার মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন পেশ করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here