ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতলেন ভিনেশ ফোগাট

Must Read

ওয়েব ডেস্ক : আইনি যুদ্ধে জয়ী হলেন ভারতীয় মহিলা কুস্তিগির (Wrestler) ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, শনিবার থেকে এশিয়ান গেমসের ট্রায়ালে (Asian Games Trials) অংশ নিতে পারবেন ভিনেশ। ফলে সেই ট্রায়ালে অংশ নিতে আর বাধা রইল না তাঁর কাছে।

২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ওজন বেড়ে যাওয়ার কারণে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিলেন ভিনেশ (Vinesh Phogat)। এর পর অবসরের ঘোষণা করেন তিনি। সম্প্রতি মা হয়েছেন তিনি। তার পর ভিনেশ ঘোষণা করেন, তিনি আবার কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল তাঁর। এতে পদক জিতলে তিনি এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে পারতেন। কিন্তু, নতুন নিয়ম এনে ভিনেশকে কুস্তির ম্যাটে ফেরার রাস্তা বন্ধ করে দেয় ফেডারেশন। জানিয়ে দেওয়া হয়, ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না।

আরও খবর : ষষ্ঠবার বিশ্বকাপে মেসি! কেমন হল ‘বিশ্বজয়ী’ আর্জেন্টিনার স্কোয়াড? দেখুন একনজরে

এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ। আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছিল। আদালত স্পষ্ট জানিয়েছিল, ৩০ এবং ৩১ মে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে ভিনেশকে। তবে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভারতের কুস্তি ফেডারেশন।

শুক্রবার বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল ভিনেশ (Vinesh Phogat) মামলার শুনানি। সেখানে বেঞ্চের তরফে জানানো হয়, ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে দেওয়া হোক। উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিকে ডিসকোয়ালিফাই হওয়ার বিষয়টিকে হাতিয়ার করে ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়াল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল ফেডারেশন। তবে এই আইনি যুদ্ধে জিতলেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This