মাঠেই বজ্রপাত! খেলা চলাকালীন প্রাণ গেল ২৪ বছরের ফুটবলারের

Must Read

ওয়েব ডেস্ক : ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই নেমে এল মর্মান্তিক বিপর্যয়। দক্ষিণ থাইল্যান্ডে একটি স্থানীয় ফুটবল টুর্নামেন্টে বজ্রাঘাতে (Lightning) মৃত্যু হল ২৪ বছরের থাই ফুটবলার সোফওয়ান আওয়ের (Sofwan Awae)। মঙ্গলবার গোলক এফএ কাপের একটি ম্যাচে এই ঘটনা ঘটে। বজ্রপাতে আহত হয়েছেন আরও ১২ জন ফুটবলার। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

জানা গিয়েছে, ‘স্যামকোল্টস’ এবং ‘আবু এক্স নং সিরিন’ দলের ম্যাচ চলাকালীন প্রবল বৃষ্টির মধ্যে আচমকাই মাঠে বজ্রপাত (Lightning) হয়। বজ্রাঘাতের পর উইঙ্গার সোফওয়ান আওয়ে মাঠেই লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তাঁর মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।

আরও খবর : ২৫ কোটির প্রতিশ্রুতি, পরপর চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ থেকে সরানো হল হুমায়ুন কবীরকে

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কেন ম্যাচ চালিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

থাইল্যান্ড ফুটবল সংস্থা (Football Association of Thailand) সোফওয়ান আওয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে বজ্রপাতে অন্তত ২৮৩ জন আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর খেলাধুলায় আবহাওয়াজনিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This