কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন এরিকসন
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ১২:২০:১০ এম
  • / ৮০৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টিয়ান এরিকসন। কয়েকদিন আগেই ইউরো কাপে ডেনমার্কের এই ফুটবলারটি মাঠে খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মাঠেই সিপিআরের সাহায্যে জীবন বাঁচানোর জন্য লড়াই করেন সতীর্থ ফুটবলাররা এবং চিকিৎসকরা। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তাঁকে কোপেনহেগেন হাসপাতালে ভর্তি করা হয়।

বিভিন্ন টেস্ট করে দেখা যায় তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। ধরা পড়ে হৃৎপিণ্ডের সমস্যা। ডেনমার্ক ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এরিকসনের সফল অস্ত্রোপচার হওয়ার পর, শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর শরীরে দেফাইব্রিলেটর নামের একটি যন্ত্র বসানো হয়েছে, যা তাঁর হৃদপন্দনকে নিয়ন্ত্রন করবে বলে জানা গেছে। এই যন্ত্রটি শরীরে থাকলে, বডি কন্টাক্ট কোনও খেলায় অংশ নেওয়া যায় না। ধাক্কা লাগলে এই যন্ত্র কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। তখনই সমস্যা দেখা দিতে পারে। ৪-৫ সপ্তাহ পর এরিকসনের কিছু টেষ্ট হবে। তখন বোঝা যাবে তাঁর ভবিষ্যত। এদিন ছাড়া পাওয়ার পর তিনি ডেনমার্ক ফুটবল দলের প্র্যাকটিসে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখাও করেছেন।

আরও পড়ুন – রাখে হরি তো মারে কে …

হাসপাতালে থাকাকালীন নিজেই টুইট আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সতীর্থ ফুটবলারদের নিজের সম্পর্কে জানিয়েছিলেন। তাঁর ক্লাব ইন্টার মিলানের সকলে খুব উদ্বিগ্ন ছিল। তাঁদের সঙ্গেও কথা বলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এরিকসনের শরীরে কোনও সমস্যা হেলথ চেক আপে ধরা পড়েনি। এমনকি কভিডেও আক্রান্ত হননি। আর কভিডের টিকাও তাঁকে দেওয়া হয়নি।

হাসপাতলে সারাক্ষণ তাঁর স্ত্রী এবং ডেনমার্ক দলের ডাক্তার সঙ্গে সঙ্গে ছিলেন। ২৯ বছর বয়সের এই ফুটবলারটি এরপর আদৌ মাঠে ফিরবেন কিনা, বা ফিরলে কতদিন পরে ফিরতে পারবেন তা ভবিষ্যতই বলবে।

ছবি:সৌ-টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team