কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
উড়ন্ত শিখ মিলখা সিংয়ের দৌড় থামল, চলে গেলেন ৯১ বছর বয়সে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ০১:০৭:৪৩ এম
  • / ৭৮০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

দু দিন আগেই তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ হয়েছিল। কোভিড আই সি সি ইউ থেকে জেনারেল আই সি সি ইউ বেডে দেওয়া হয়েছিল তাঁকে। চণ্ডীগড়ের পিজিআইএম আর-এর ডাক্তাররা আশা করেছিলেন তিনি সুস্থ হয়েই বাড়ি ফিরতে পারবেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকেই উড়ন্ত শিখ মিলখা সিংয়ের অবস্থার অবনতি হতে থাকে। এর পর তাঁর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারলেন না। রাত সাড়ে এগারোটায় জীবনাবসান হয় তাঁর। গত তেসরা জুন তিন ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। পাঁচ দিন আগে চলে গেছেন তাঁর স্ত্রী নির্মলা কাউর সিং। তাঁর বয়স হয়েছিল ৮৫। আর মিলখার বয়স হয়েছিল ৯১।

অলিম্পিকে পদক না পেলেও ভারতবর্ষের সর্বকালের সেরা অ্যাথলিটের নাম মিলখা সিং। ১৯৬০-এর রোম অলিম্পিকে মিলখা  ৪০০ মিটারে অলিম্পিক রেকর্ড করেও চতুর্থ হয়েছিলেন নিজেরই ভুলে। পিছনের আ্যাথলিট ঠিক কোথায় আছে তা পিছন ফিরে দেখতে গিয়ে সেকেন্ডের ভগ্নাংশের জন্য তিনি পদক হারান। তবে তার আগে ইউরোপ সার্কিটে টানা ৩২টি মিটে সোনা পেয়েছেন। এশিয়ান গেমসে জোড়া সোনা ছাড়াও কমনওয়েলথ গেমসেও সোনা ছিল তাঁর। দেশ বিভাগের পর পাকিস্তান থেকে এসে অত্যন্ত দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা মিলখা জীবন যন্ত্রণার হাত থেকে বাঁচতে বেছে নিয়েছিলেন দৌড়কেই, যা তাঁকে বিশ্ববন্দিত করেছিল। সত্যি কথা বলতে কী অলিম্পিক পদক না পেয়েও অ্যাথলেটিক্স জগতে তিনি অলিম্পিক জয়ীর সম্মান ও মর্যাদা পেয়েছেন। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিল। মিলখার বায়োপিক ভাগ মিলখা ভাগ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। মিলখা রেখে গেলেন তিন কন্যা এবং এক পুত্র শ্রীজীব মিলখা সিংকে, যিনি বিখ্যাত গলফার। মিলখার মৃত্যুতে গভীর সোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team