ওয়েব ডেস্ক: কোনও অঘটন না হলে ছেলেদের ক্রিকেটে ভারতের সোনা জয় নিশ্চিত। স্পিনারদের সাহায্য করছে এমন এক পিচে ২০ ওভারে ২১১ করে ফেলল শ্রেয়স আইয়ারের দল। সবথেকে বড় অবদান ওপেনার অভিষেক শর্মার। ২৮ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। মারলেন তিনটে চার এবং সাতটা ছয়। তাঁর ওপেনিং পার্টনার বৈভব সূর্যবংশীও ভালো শুরু করেছিলেন, কিন্তু অপ্রয়োজনীয় শট (রিভার্স সুইপ) খেলে আউট হলেন।
সঞ্জু স্যামসন ছাড়া সবাই এত বড় ইনিংস গড়তে সাহায্য করেছেন। অধিনায়ক অবশ্য বল বেশি নষ্ট করেছেন। মাঝের দিকে রান চেপে এসেছিল, উইকেট পড়ে গেছিল পরপর কয়েকটা। তবে তিলক ভার্মা ২২ বলে ৫১ রানের চোখধাঁধানো ইনিংস খেলে ২০০ পার করালেন। ১৫ বলে ২৭ রানের ভালো ইনিংস খেললেন শিবম দুবেও।
আরও পড়ুন: খেলার দুনিয়ায় ভারতের আজ ‘সুপার স্যাটার’! কখন কোন খেলা জেনে নিন
পিচে স্পিনারদের সাহায্য ছিল, কিন্তু পাকিস্তানের স্পিনাররা প্রায়ই শর্ট বল করলেন এবং সেগুলো বাউন্ডারির বাইরে উড়ে গেল। সবথেকে খারাপ পাকিস্তানের ফিল্ডিং, অন্তত চারটে জেনুইন ক্যাচ ছেড়েছে তারা। মিস হয়েছে রান আউট করার সুযোগও।
