11.8 C
New York

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমেই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী

Must Read

ওয়েবডেস্ক-  ভোটে (West Bengal Assembly Election 2026)  আর ১২ দিন বাকি। রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Deputy Election Commissioner Gyanesh Bharti) । আগামী সোমবার দুর্গাপুর পৌঁছবেন তিনি। তিনদিনের সফরে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সড়কপথে জেলা সফর শেষ করে কলকাতায় আসবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।

তাঁর সঙ্গে আর‌ও দুই সিনিয়র কমিশনার থাকবেন বলে সূত্রের খবর। জানা গেছে, সোমবার জ্ঞানেশ ভারতী থাকছেন পশ্চিম বর্ধমান জেলাতেই, মঙ্গলবার পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় যাবেন। রাতেই কলকাতায় ঢুকতে পারেন, বুধবার সকালে জরুরি বৈঠক করবেন সিইও দফতরে। বুধবার রাতেই ফিরে যাবেন।

আরও পড়ুন-  নির্বাচনের আগে কলকাতা পুলিশে রদবদল কমিশনের

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য আরও একটি দল আসছে। সেই দল ১৩ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে আলিপুরদুয়ারে যাবেন। ওই দিন বিকেলেই ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে বৈঠক করার কথা। পরের দিন ১৪ এপ্রিল আলিপুরদুয়ার থেকে কোচবিহারে যাবে দলটি। জেলা প্রশাসনের বৈঠক করবেন। পরবর্তী জলপাইগুড়িতে যাবেন কমিশনের প্রতিনিধি দল।

১৫ এপ্রিল জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কর্মসূচি রয়েছে। সকালে জলপাইগুড়িতে কর্মসূচি সেরে কালিম্পংয়ে গিয়ে সংবাদমাধ্যম ও সচেতনতা কার্যক্রম পর্যালোচনা করা হবে। ১৬ এপ্রিল কালিম্পং থেকে ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে বৈঠক করবেন তারা। ১৭ এপ্রিল দার্জিলিং থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন বলে সূত্রের খবর।

Latest News

ভোটের মিটতেই গ্যাসের দামে আগুন! একলাফে প্রায় হাজার টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার

কলকাতা: ভোটপর্ব মিটতেই ধাক্কা খেল বাজার। একলাফে বেড়ে গেল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। শুক্রবার থেকেই কার্যকর...

More Articles Like This