9.3 C
New York

দোলে কোন রঙে ভাগ্য খুলবে? রাশি মেনে আবির বাছলেই বাড়বে সাফল্যের ছোঁয়া!

Must Read

ওয়েব ডেস্ক: দোল (Holi 2026) মানেই রঙের উৎসব (Festivals of Colours)। একে অপরকে আবির মাখিয়ে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার দিন। আগামী ৩ মার্চ, পূর্ণিমা তিথিতে বাংলা-সহ গোটা দেশ মেতে উঠবে বসন্ত উৎসবে। তবে শুধু আনন্দই নয়, জ্যোতিষ (Astrology) মতে সঠিক রং বেছে নিলে জীবনে ইতিবাচক শক্তি ও শুভ ফলও ডেকে আনা যায়। তাই এ বছরের দোলে রাশি মেনে রং বেছে নিলে উৎসব হয়ে উঠতে পারে আরও তাৎপর্যপূর্ণ।

জ্যোতিষশাস্ত্র বলছে, প্রত্যেক রাশির সঙ্গে নির্দিষ্ট কিছু রঙের বিশেষ যোগ রয়েছে। সেই রং ব্যবহার করলে মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ! টাকার হাসি ফুটবে ৫ রাশির জীবনে

রাশি অনুযায়ী শুভ রং

মেষ: লাল ও হলুদ
বৃষ: গোলাপি, সবুজ ও নীল
মিথুন: সবুজ ও নীল
কর্কট: হলুদ ও লাল
সিংহ: লাল ও হলুদ
কন্যা: সবুজ ও গোলাপি
তুলা: গোলাপি, সবুজ ও নীল
বৃশ্চিক: লাল ও হলুদ
ধনু: লাল ও হলুদ
মকর: নীল, সবুজ ও গোলাপি
কুম্ভ: নীল, সবুজ ও গোলাপি
মীন: লাল ও হলুদ

রঙের এই মিল কেবল উৎসবের আনন্দই বাড়াবে না, জ্যোতিষ মতে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহও আনতে পারে। তাই এ দোলে রঙের ভিড়ে হারিয়ে না গিয়ে, নিজের রাশি অনুযায়ী আবির বেছে নিয়ে রাঙিয়ে তুলুন জীবন—সাফল্য আর শুভ শক্তির রঙে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

‘অনুপ্রবেশের জন্য মদত দিচ্ছে তৃণমূল’, খয়রাশোল থেকে হুঙ্কার অমিত শাহের

ওয়েবডেস্ক- নির্বাচনের আবহের পর পর রাজনৈতিক সভা অমিত শাহের। আজ বীরভূমের খয়রাশোল থেকে ফের অনুপ্রবেশ ইস্যুতে শাসকদলকে বিদ্ধ করলেন...

More Articles Like This