35.5 C
Kolkata

ভোট দিয়ে এ কী বললেন মিঠুন চক্রবর্তী?

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ (WB Bengal Election 2026 Phase 2 Polling) ঘিরে বুধবার সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সকাল সকালই ভোটকেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন ভোটাররা। সেই সঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিও। কাশীপুর-বেলগাছিয়ায় সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোট দিয়ে মিঠুন বললেন, ‘আমি সাধারণ মানুষের মতোই, যা করি, লাইনে দাঁড়িয়ে করি। কোনও স্পেশাল ব্যবস্থা নিই না।

বুধবার, ২৯শে এপ্রিল, কলকাতার বেলগাছিয়া এলাকার ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মিঠুন চক্রবর্তী। সকালেই তিনি ভোটকেন্দ্রে পৌঁছে যান এবং সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাঁর উপস্থিতিতে ভোটকেন্দ্রের বাইরে কিছুক্ষণের জন্য কৌতূহলী জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।ভোট দিয়ে মিঠুন বললেন, এবারও ভোট ব্যাপক হবে। ভোট দিতে উপস্থিত হন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।মিঠুন বললেন, ‘আমি সাধারণ মানুষের মতোই, যা করি, লাইনে দাঁড়িয়ে করি। ৯০ শতাংশের বেশি ভোট পড়বে মনে করছি। আর যদি ৯০ শতাংশের বেশি ভোট পড়ে, তাহলে বুঝে নিন কী হবে! বাপ আসবে!’

আরও পড়ুন:বেলা ১টা পর্যন্ত বঙ্গে ভোটের হার ৬১.১১ শতাংশ

সকাল সকাল অনেকেই ভোট দিতে গেছেন। বিশেষ করে শহর কলকাতায়, কোনবারই ভোট খুব একটা বেশি পড়ে না। তবে এবার ভোট দেওয়ার মতোই আবহ চারিদিকে। মানুষ যাচ্ছেন নিজের দায়িত্ব পালন করতে। কী বলছেন রুদ্রনীল? সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলী ভোট দিলেন। ভোটদান পর্ব সম্পন্ন করার পর তিনি বুথের বাইরে এসে ছবি তোলেন, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। ভোটদান শেষে তিনি গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

Latest News

মেসির হ্যাটট্রিক, খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া! সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন লিওনেল মেসি...

More Articles Like This