35 C
Kolkata

পাঁচ রাজ্য থেকে রেকর্ড অঙ্কের মদ, টাকা ও অবৈধ সামগ্রী উদ্ধার: কমিশন

Must Read

কলকাতা: অবাধ ও শান্তিপূর্ণ রক্তপাতহীন নির্বাচন লক্ষ্য নির্বাচন কমিশন (Election Commission)। ছাব্বিশে বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট সুষ্ঠু ও অবাধ করতে একাধিক কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। ভোটবঙ্গে যাতে অবৈধ সামগ্রী পাচার, লেনদেন না হয়, তার জন্য আলাদা করে নজরদারি চালানো হয়।গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নগদ, মদ, মাদক, সোনা-রুপো-সহ মূল্যবান ধাতু ও অন্যান্য জিনিস মিলিয়ে ৫১০ কোটি মূল্যের বেশি বেআইনি সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে মদ ও মাদকই উদ্ধার হয়েছে ২৩৬ কোটির বেশি। কমিশনের হিসেব অনুযায়ী, ২০২১ সালে এই অঙ্কটা ছিল কমবেশি ৩৩৯ কোটি টাকা।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই হিসেব দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবার বাড়তি নজরদারির সঙ্গে সঙ্গে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছিল কমিশন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মোট ৩৩৯ কোটি টাকার বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছিল। সেই পুরনো রেকর্ড ভেঙে এবার পরিসংখ্যান ৫১০ কোটিতে পৌঁছাল। কমিশন সূত্রে খবর, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে নগদ ৩০ কোটি টাকা রয়েছে। বাকি অর্থের মধ্যে বিপুল পরিমাণ মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু এবং অন্যান্য উপহার সামগ্রী রয়েছে।কমিশন জানিয়েছে ৫ রাজ্যে, ৪৮ লক্ষ লিটারের বেশি অবৈধ মদ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ১২৬ কোটির বেশি। উদ্ধার হওয়া বেআইনি মাদকের মূল্য ১১০ কোটি।এছাড়া ৫৮ কোটির বেশি মূল্যের অলংকার এবং নগদ ৩০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কমিশন জানিয়েছে, ২৭২৮ টি ফ্লাইং স্কোয়াড ও ৩১৪২ নজরদারি দল কাজ করেছে।

আরও পড়ুন: শেষ লগ্নের প্রচারে কলকাতার রাজপথে মমতা, তৃণমূলের মেগা র‍্যালি ঘিরে জনসমুদ্র

Latest News

সাতসকালে বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা,

কলকাতা: ‘অ্যাকশন’ মোডে ইডি। শনিবার সাতসকালে মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলঘড়িয়ার...

More Articles Like This