30.1 C
Kolkata

পালাবদল হতেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! কোন মামলায় তাঁকে ধরল পুলিশ?

Must Read

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই পুরানো একটি অস্ত্র আইনের মামলায় (Arms Case) গ্রেফতার করা হল পূজালি পুরসভার (Pujali Municipality) তৃণমূল (TMC) কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে। বুধবার তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশের এনএসসিবিআই (বিমানবন্দর) থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে ধরা পড়েন। অভিযোগ, সে সময় তিনি ইন্ডিগোর একটি বিমানে যাত্রা করার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন। স্ক্যানিংয়ের সময় তাঁর ব্যাগ থেকে একটি খালি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন এবং ৭.৬৫ এমএম ক্যালিবারের ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে কী পদক্ষেপ কমিশনের? বড় নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার

ঘটনার সময় তাঁকে আটক করা হলেও, অজ্ঞাত কারণে তখনই গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে সেই মামলাতেই পদক্ষেপ করল পুলিশ। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পুলিশ জানিয়েছে, ধৃত কাউন্সিলরকে বুধবার আদালতে তোলা হবে। তাঁকে হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত চালানো হবে। কীভাবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্রের গুলি ও ম্যাগাজিন এল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে...

More Articles Like This