গিরিশ পার্কে ধুন্ধুমার! শশী পাঁজার বাড়িতে ভাঙচু্র, চরম উত্তেজনা

0
59

ওয়েবডেস্ক-  গিরিশ পার্কে (Girish Park)  ধুন্ধুমার! শশী পাঁজার (Shashi Panja)  বাড়িতে ভাঙচু্র অভিযোগ পাল্টা অভিযোগ,  গিরিশ পার্কে শশী পাঁজার বাড়ির সামনে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ শশী পাঁজার বাড়িতে ভাঙচু্র চালানো হয়েছে। বিজেপির (BJP)  অভিযোগ, তাদের গাড়ির উপর আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের (Tmc)  কর্মীরা। পুলিশের সামনেই ঘটনা ঘটে বলে অভিযোগ। সূত্র খবর ইটের ঘায়ে আহত হয়েছে পুলিশ। ওসি বউবাজার ইটের ঘায়ে আহত হয়েছে বলে সূত্র খবর। গিরিশ পার্কে, ব্রিগেড সমাবেশে বিজেপি সমর্থকদের বহনকারী বাসগুলিতে তৃণমূল কর্মীরা আক্রমণ করেছে।

 

সাংবাদিকদের সামনে শশী পাঁজা বলেন, বিজপির গুন্ডারা এই এই সব কাজ করেছে। আজ যে বাসগুলি ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে, ইট, কাচের বোতল, বোমা। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে’।  শশী বলেন, গিরিশ পার্কে তাঁর বাড়ির আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার, ফ্লেক্স ছিল। বিজেপি কর্মীরা সেখান দিয়ে যাওয়ার সময় বাস থেকে নামে আর সেগুলিকে ছিঁড়ে দেয়, তার পর বাসে উঠে যান। এর পরে আবার তৃণমূল কর্মীরা সেই পোস্টার লাগাতে গেলে বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা মারধর শুরু করেন বলে অভিযোগ। শশী পাঁজার অভিযোগ, সেই সময় তাঁর বাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়া হয়। জানলার কাচ ভেঙে দেওয়া হয়। শশী উত্তেজিত হয়ে বলেন, ‘এরা খুনও করতে পারে। এরা গুন্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন’।

আরও পড়ুন- বিজেপির ব্রিগেডগামী বাসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! অভিযোগ নস্যাৎ শাসকদলের

অপরদিকে বিজেপির দাবি,  আহত হয়েছে বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ সহ বেশ কয়েজজন কর্মী। তমোঘ্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গিরিশ পার্কে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here