নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দু?

Must Read

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে বড় রাজনৈতিক জল্পনা। নন্দীগ্রামের (Nandigram) পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও বিজেপির (BJP) প্রার্থী হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। দলীয় সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দু’টি আসনেই লড়ার নির্দেশ দিতে পারে। সব ঠিক থাকলে শনিবারই সেই ঘোষণা হতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, শুভেন্দুর দাদা দিব্যেন্দু অধিকারীকেও উত্তর কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে জেপি নাড্ডার বাড়িতে বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর, নীরবতা পালন করে ব্রিগেডের পথে বিরোধী দলনেতা

তৃণমূলের বিরুদ্ধে ‘হেভিওয়েট’ প্রার্থী দেওয়ার কৌশল নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। নন্দীগ্রামের সঙ্গে রাজনৈতিক আবেগের সম্পর্ক থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও একাধিকবার সক্রিয় দেখা গিয়েছে শুভেন্দুকে।

এদিকে শুভেন্দুর ভবানীপুরে লড়া নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “সাহস থাকলে শুধু ভবানীপুর কেন্দ্রেই লড়ুক। দু’টি আসনে দাঁড়ানোর মধ্যে হেরে যাওয়ার ভয় কাজ করছে।” আজই কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। সেই মঞ্চ থেকেই শুভেন্দুকে দুই আসনের প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This