আগামী সপ্তাহ থেকেই ট্রাইবুনালের কাজ শুরু!

0
31

কলকাতা: আগামী সপ্তাহ থেকেই ট্রাইবুনাল এর কাজ শুরু! ইতিমধ্যেই ট্রাইবুনালের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করতে শুরু করেছে রাজ্যের পূর্ত দফতর। দ্রুত পরিকাঠামো নির্মাণের কাজ শেষ করার জন্য গতকাল রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী সপ্তাহের শুরুতেই যাতে পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হয় তা নিয়ে ফের নবান্নকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী সপ্তাহে এর শুরুতেই পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে ট্রাইবুনাল এর কাজ বলেই আশাবাদী নির্বাচন কমিশন (Election Commission)।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। বাদ যাওয়া ভোটারেরা এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ট্রাইবুনালের কাজ এখনও শুরু হয়নি। শনিবার থেকে ভার্চুয়ালি ট্রাইবুনালের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহের ঘটনার পর ট্রাইবুনালের দায়িত্বে থাকা প্রাক্তন বিচারপতিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। শুক্রবারের কলকাতার হাইকোর্টের বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডের পর হাইকোর্টে জরুরি বৈঠক, কী কী সিদ্ধান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here