31.1 C
Kolkata

নদিয়ার নবদ্বীপ-এর বাবলারি এলাকার ৩৩ নম্বর বুথে উত্তেজনা

Must Read

ওয়েব ডেস্ক : নদিয়ার (Nadia) নবদ্বীপ-এর বাবলারি এলাকার ৩৩ নম্বর বুথে উত্তেজনা ছড়াল। বুথের সামনে উপস্থিত বিজেপি (BJP) কর্মীদের হুমকি দেওয়া হয় বলে খবর। বিজেপি কর্মীদের তরফে এ নিয়ে দাবি করা হয়েছে, তাদের প্রার্থী ঘটনাস্থলে পৌঁছতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রার্থীর সামনেই বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করেছে বলে খবর। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই দুই জন তৃণমূল (TMC) কর্মী।

আরও খবর : অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দিতে চাপ! চাঞ্চল্য মধ্য হাওড়ায়

ঘটনার পরেই বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই দাবি প্রশাসনের। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে চাপানউতোর অব্যাহত রয়েছে। ফলে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।

এদিকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে (Voters) ভয় দেখানো অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য হাওড়ায়। এ নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বলে খবর (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)।  এই ঘটনায় তৃণমূলের (TMC) তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে বলে খবর। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This