27.5 C
Kolkata

‘এটা হতাশার বহিঃপ্রকাশ,’ ভবানীপুর ছাড়ার আগে তৃণমূলকে তোপ শুভেন্দুর

Must Read

কলকাতা: বুধবার সকালে চক্রবেড়িয়া ও খিদিরপুর এলাকায় বুথ পরিদর্শনে গিয়ে নির্বাচন পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন ভবানীপুরের বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি জানান, মোট ২৬৭টি বুথে তাঁদের এজেন্ট উপস্থিত রয়েছেন এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনে ৯৭টি ক্যাম্প অফিসও করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর দাবি, বাংলার ভোটের পরিবেশ বদলে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর কথায়, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।” অন্যদিকে, সকালে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু। তিনি কটাক্ষ করে বলেন, “এটা হতাশার বহিঃপ্রকাশ।”

আরও পড়ুন: দ্বিতীয় দফার সকালেই ‘সুপার অ্যাক্টিভ’ মমতা! বুথে বুথে ঘুরে কমিশনকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো

এর আগে খিদিরপুরের হনুমান মন্দির সংলগ্ন বুথ পরিদর্শনেও যান বিজেপি নেতা। সেখানে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁর দাবি, আগে এই এলাকায় ভোটের সময় সন্ত্রাসের পরিবেশ থাকত এবং সাধারণ ভোটাররা বুথে ঢুকতেই পারতেন না। কিন্তু এবার সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, যার কৃতিত্ব তিনি নির্বাচন কমিশনকেই দেন। এছাড়াও ভবানীপুরে প্রতিদ্বন্দ্বীর বুথ পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তাঁর মন্তব্য, “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।”

দেখুন আরও খবর:

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This