সুরুচি সংঘে ‘বিশ্বাস’ অধ্যায়ের ইতি, পুজোর দায়িত্বে বিজেপি বিধায়ক

Must Read

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই দক্ষিণ কলকাতার (South Kolkata) অন্যতম ঐতিহ্যবাহী সুরুচি সংঘে (Suruchi Sangha) বড়সড় রদবদল। নতুন কমিটিতে জায়গা হল না দীর্ঘদিন ধরে পুজোর সঙ্গে যুক্ত অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের। তাঁদের পরিবর্তে পুজো কমিটির সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে।

নতুন কমিটি গঠনের পরই সৌরভের বার্তা, সুরুচির পুজোয় আর ‘ভিআইপি কালচার’ থাকবে না। তাঁর দাবি, এবার থেকে এই পুজো প্রকৃত অর্থেই সর্বজনীন হবে এবং এলাকার মানুষ নির্ভয়ে অংশ নিতে পারবেন। আগামী ১৬ জুলাই রথযাত্রার দিন খুঁটিপুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর :  অনুদান উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো হিসেবে সুরুচি সংঘ বহু বছর ধরেই আলোচনায়। প্রাক্তন রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এই পুজোর নাম কার্যত সমার্থক হয়ে উঠেছিল। প্রতি বছর চড়া বাজেট, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং আড়ম্বরপূর্ণ আয়োজনের জন্য বিশেষ পরিচিতি ছিল এই পুজোর।

নতুন কমিটির দাবি, এবার পুজোর পরিচালনায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ বাড়ানো হবে। পাশাপাশি অতীতে ওঠা বিভিন্ন অভিযোগের পুনরাবৃত্তি এড়িয়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলাই লক্ষ্য। এদিকে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে নতুন কমিটিতে না রাখার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুরুচি সংঘের পুজোয় এই সাংগঠনিক পরিবর্তন শেষ পর্যন্ত আয়োজনের ধরন কতটা বদলায়, তা নিয়ে এখন থেকেই কৌতূহল তৈরি হয়েছে। দুর্গাপুজোর আগে দক্ষিণ কলকাতার অন্যতম আলোচিত পুজোকে ঘিরে এই পরিবর্তন রাজনৈতিক এবং সামাজিক, দুই ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ।

Latest News

অস্টিনে অভিবাসীকে গুলি, আইসিই আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবিতে সরব কংগ্রেস সদস্য

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) টেক্সাসে অভিবাসন দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার অস্টিনের...

More Articles Like This