পিরিয়ড ড্রামা ছেড়ে ক্রাইম থ্রিলারে পা রাখলেন রিচা চাড্ডা

Must Read

ওয়েব ডেস্ক: সঞ্জয় লীলা বনশালির ‘হীরামন্ডি’ সিরিজে লাজ্জো চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন রিচা চাড্ডা (Richa Chadha)। হীরামন্ডির পর এবার তুখোড় গোয়েন্দা! পিরিয়ড ড্রামা ছেড়ে ক্রাইম থ্রিলারে পা রাখলেন রিচা চাড্ডা।পিরিয়ড ড্রামার গ্ল্যামারাস জগত থেকে বেরিয়ে এবার তিনি পা রাখছেন টানটান উত্তেজনার এক ক্রাইম থ্রিলার সিরিজে, যেখানে তাঁকে দেখা যাবে একজন দুর্ধর্ষ গোয়েন্দার ভূমিকায়।

সঞ্জয় লীলা বনশালির মহাকাব্যিক সিরিজ ‘হীরামন্ডি’তে লাজ্জো চরিত্রে রিচা চাড্ডার অভিনয় ছিল অনবদ্য। এবার সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিতে চলেছেন অভিনেত্রী রিচা। পিরিয়ড ড্রামার গ্ল্যামারাস জগত থেকে বেরিয়ে এবার তিনি পা রাখছেন টানটান উত্তেজনার এক ক্রাইম থ্রিলার সিরিজে, যেখানে তাঁকে দেখা যাবে একজন দুর্ধর্ষ গোয়েন্দার ভূমিকায়। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, একটি নামী ওটিটি প্ল্যাটফর্মের আগামী ক্রাইম থ্রিলার সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। জানা গেছে, সিরিজের শুটিং ইতিমধেই শুরু হয়ে গিয়েছে। একটি জটিল অপরাধ এবং তার তদন্ত ঘিরেই আবর্তিত হবে এই সিরিজের গল্প।সিরিজটি নিয়ে নির্মাতারা এখনই খুব বেশি তথ্য ফাঁস করতে চাইছেন না। তবে সূত্রের খবর, এটি চিরাচরিত ক্রাইম থ্রিলার থেকে কিছুটা আলাদা ও স্বতন্ত্র স্বাদের হবে।

আরও পড়ুন: ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This