শতবর্ষের রাস্তা রাতারাতি বন্ধ, দুর্ভোগে রানাঘাটের হাজারো মানুষ, দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার

Must Read

ওয়েব ডেস্ক : রানাঘাটের (Ranaghat) পান্থপাড়া এলাকায় প্রায় ১০০ বছরের পুরনো একটি রাস্তা রাতারাতি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ‘আনমেইন লেভেল ক্রসিং’ তুলে দেওয়ার নীতির অংশ হিসেবেই রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে। এর জেরে অ্যাম্বুল্যান্স, টোটো-সহ জরুরি যানবাহনের চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় একাধিক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র থাকায় পড়ুয়া, রোগী ও সাধারণ মানুষের নিত্যযাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প রাস্তা না থাকায় মিশন গেট বা ২ নম্বর রেলগেট ঘুরে প্রায় ২ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে, যা সময়সাপেক্ষ এবং দুর্ভোগ বাড়াচ্ছে।

আরও খবর : দুবাইয়ে গা-ঢাকা দিয়েছে টুলু! অফিস সিল করল পুলিশের

এলাকার বৈদ্যপুর, শ্যামনগর, সিআরই-সহ মোট ছয়টি ওয়ার্ডের হাজার হাজার মানুষ এই সমস্যার মুখে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি আন্ডারপাস বা সাবওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।

ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। সাংসদ জানিয়েছেন, বিষয়টি রেলের কাছে তুলে ধরা হয়েছে। দ্রুত আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের ব্যবস্থা করার জন্য তিনি উদ্যোগ নেবেন। তবে দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This