38 C
Kolkata

‘বাংলায় গুন্ডারাজ’, আসানসোলের ঘটনায় তোপ রাহুলের

Must Read

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসা (Post-Poll Violence in Bengal) নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি। বাংলায় গুন্ডারাজ চলছে বলে অভিযোগ করলেন তিনি। ধমকানো, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠছে বলে কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুনের ঘটনায় শোকপ্রকাশ করতে গিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল-সমর্থিত দুষ্কৃতিদের হাতেই এই ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

আসনসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে কংগ্রেস অভিযোগ তোলে ভোট পরবর্তী হিংসার জেরে তাঁকে খুন করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় দেবদীপের গাড়ি ঘেরাও করে তাঁকে এমন মারধর করা হয়েছে যে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে আজ, রবিবার রাহুল টুইটে লেখেন, ‘তৃণমূল আশ্রিত গুন্ডারা কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুন করেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শোকাগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। বাংলায় গুন্ডারাজ চলছে। ধমকানো, মারধর, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠেছে।কংগ্রেসকর্মীর খুনে রাজনৈতিক হিংসার তত্ত্ব উড়িয়ে দিয়েছে পুলিশ। স্পষ্ট জানানো হয়েছে, ​গ্রেফতার হওয়া বা অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের প্রত্যক্ষ যোগ নেই। ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election

আরও পড়ুন:দ্বিতীয় দফার ভোটে নিশ্ছিদ্র নিরাপত্তা, কলকাতায় নির্বাচন কমিশনের মেগা বৈঠক

লোকসভার বিরোধী দলনেতা বলেন, বর্তমান পশ্চিমবঙ্গে গণতন্ত্র নয়, বরং সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। ভোটের পর বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে ভয় দেখানো, হামলা ও নির্মূল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, কংগ্রেসের রাজনীতি কখনও সহিংসতার ওপর নির্ভরশীল নয়। অতীতে নিজেদের কর্মী হারালেও দল সবসময় অহিংসা ও সংবিধানের পথেই বিশ্বাসী থেকেছে।শহরে নির্বাচনী প্রচারে ব্যস্ত কেজরিওয়াল ও তেজস্বী যাদব। এই আবহেই তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আবহে INDIA জোটের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের প্রত্যাবর্তনের আশায় অরবিন্দ কেজরিওয়াল ও তেজস্বী যাদবের মতো হেভিওয়েট বিরোধীরা কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার চালালেও, রাহুল গান্ধী তৃণমূলের কড়া সমালোচনা করছেন।

Latest News

রেড রোড হবে যোগা দিবস, ‘বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: রেড রোডেই (Red Road) আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে কোনও আইনি বাধা রইল না। এই কর্মসূচিকে...

More Articles Like This